মে মাসের মধ্যে আহমেদাবাদে করোনা সংক্রমণ মারাত্মক আকার নেবে, চাঞ্চল্যকর দাবি স্বাস্থ্য আধিকারিকের

করোনা ভাইরাস ছড়াচ্ছে ভারতে। সংক্রমণ বাড়ছে গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লিতে। এরই মাঝে আবার উদ্বেগের খবর শোনালেন গুজরাতের এক আধিকারিক।

করোনা ভাইরাস ছড়াচ্ছে ভারতে। সংক্রমণ বাড়ছে গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লিতে। এরই মাঝে আবার উদ্বেগের খবর শোনালেন গুজরাতের এক আধিকারিক। তিনি জানিয়েছেন মে মাসে শুধু আহমেদাবাদেই করোনা সংক্রমণ ৮ লাখ ছাড়িয়ে যাবে।

আহমেদাবাদে বাড়বে সংক্রমণ

আহমেদাবাদে বাড়বে সংক্রমণ

গুজরাতের মধ্যে এখনও পর্যন্ত আহমেদাবাদেই করোনা সংক্রািমতের সংখ্যা সবচেয়ে বেশি। আহমেদাবাদের পুর কমিশনার বিজয় নেহরা জানিয়েছেন, এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ১০৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭৫ জন। করোনা সংক্রমণ দ্বিগুণ হারে হতে সময় নিচ্ছে চার দিন। এই হারে সংক্রমণ ছড়াতে থাকলে ১৫ মে-র মধ্যে ৫০,০০০-এ পৌঁছে যাবে করোনা সংক্রমণ। এবং মে মাসের শেেষর সেটা ৮ লাখে পৌঁছে যােব।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে সর্বাধিক সংক্রমণ হয়েছে। মুম্বইয়ের ধারাভি বস্তিতেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করেছে। যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিবসেনা সরকারের কাছে। এদিকে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হয়ে আসার পথে।

লকডাউন নিয়ে সিদ্ধান্ত

লকডাউন নিয়ে সিদ্ধান্ত

৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। পরবর্তী পরিস্থিতি কী হবে তার জন্য সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফের রাজ্যের প্রতিনিধি দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে আরও ২ সপ্তাহ লকডাউন থাকবে গোটা দেশ। তারপরে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে লকডাউন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+