লাগাম ছাড়া করোনা সংক্রমণ ৫ রাজ্যে, তালিকার শীর্ষে পশ্চিমবঙ্গ, কোন পথে এগোচ্ছে সরকার?

লাগাম ছাড়া করোনা সংক্রমণ ৫ রাজ্যে, তালিকার শীর্ষে পশ্চিমবঙ্গ, কোন পথে এগোচ্ছে সরকার?

রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক নয়। এমনই দাবি করে কেন্দ্রের নির্দেশিকার পরেও বর্ষবরণের রাতে নাইট কার্ফু জারি হয়নি রাজ্যে। এদিকে দেশের সবচেয়ে বেশি উদ্বেগজনক করোনা সংক্রমণ ছড়াচ্ছে যে পাঁচ রাজ্যে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নাম। কেরলের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া রয়েছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, ছত্তিশগড়। কাজেই যে দাবি করে মমতা সরকার নাইট কার্ফু জারি করেনি তা যে বাস্তব নয় সেটা স্পষ্ট হয়ে গিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যানে।

৫ রাজ্যে লাগাম ছাড়া সংক্রমণ

৫ রাজ্যে লাগাম ছাড়া সংক্রমণ

শেষ পর্যায়ে এসেও ৫ রাজ্যে লাগাম ছাড়া করোনা সংক্রমণ ভাবিয়ে তুলেছে কেন্দ্রকে। গোটা দেশের ৬২ শতাংশ করোনা সংক্রমণ হচ্ছে এই ৫ রাজ্যে। তালিকায় রয়েছে কেরল, মাহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ছত্তিশগড়। কেরলে এই মুহুর্তে মোট করোনা আক্রান্ত ৬৫,৩৮১ জন। মহারাষ্ট্রে ৫৪,০৪৫, উত্তর প্রদেশে ১৪,২৬০, পশ্চিমবঙ্গে ১১,৯৮৫ এবং ছত্তিশগড়ে ১১,৪৩৫ জন।

উদ্বেগ বেড়েছে কলকাতায়

উদ্বেগ বেড়েছে কলকাতায়

ইতিমধ্যেই করোনা সংক্রমণের দুটি নতুন স্ট্রেনের হদিশ মিলেছে কলকাতায়। একজন ভর্তি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আর দ্বিতীয় জন ভর্তি বেলেঘাটা আইডিতে। লন্ডন ফেরত দুজনের শরীরেই মিলেছে সেই নয়া স্ট্রেন। তারপরেই বর্ষবরণের রাতে ভিড় নিয়ন্ত্রণের তৎপর হয় রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের নির্দেশ মেনে নাইট কার্ফু জারি করা হয়নি। মুখ্যসচিব জানিয়েছিলেন রাজ্যের করোনা সংক্রমণ তেমন মারাত্মক নয় সেকারণেই নাইট কার্ফুর পথে হাঁটছে না রাজ্য। তবে ভিড় নিয়ন্ত্রণে সবরকম চেষ্টা চালানো হবে বলে জানিয়েছিলেন তিনি।

 রাজ্যে ভ্যাকসিনের ড্রাইরান

রাজ্যে ভ্যাকসিনের ড্রাইরান

এদিকে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও আজ থেকে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। উত্তর ২৪ পরগনার তিন জায়গায় চলছে ড্রাইরান। আমডাঙা, মধ্যমগ্রাম ও দত্তাবাসে তিনটি হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাইরান শুরু হয়েছে। গোটা দেশে এই প্রক্রিয়ার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। রাজ্যের তিন জায়গাতেই ২৪ জন করে স্বাস্থ্যকর্মী এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে ড্রাইরান।

গোটা দেশে ভ্যাকসিন ফ্রি

গোটা দেশে ভ্যাকসিন ফ্রি

দেশবাসীর সব চিন্তা দূর করে বড় ঘোষণা করেছে মোদী সরকার। ড্রাই রান শুরু হওয়ার দিনেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন গোটা দেশে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। গতকালই অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মোদাী সরকার। ড্রাগ কন্ট্রোলারের বিশেষজ্ঞ কমিটি তার অনুমোদন দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+