আনলক ২-র প্রথম দিনেই দেশে করোনা সংক্রমণ ৬ লাখ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ ছাড়াল

আনলক ২-র প্রথম দিনেই দেশে করোনা সংক্রমণ ৬ লাখ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ ছাড়াল

আজ থেকে গোটা দেেশ শুরু হয়েছে আনলক ২। প্রথম দিনেই করোনা সংক্রমণ প্রায় ৬ লাখ ছুঁই ছুঁই অবস্থা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৬৫৩ জন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৮৫, ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছে ৫০৭ জন।

২৪ ঘণ্টায় বাড়ল আক্রান্ত

২৪ ঘণ্টায় বাড়ল আক্রান্ত

ভারতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৬৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৮৫,৪৯৩ জন। অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ২,২০,১১৪ জন। দিল্লিতে সংক্রমণ ক্রমশ বাড়ছে। সংক্রমণে এখন মহারাষ্ট্রের পরেই রয়েছে রাজধানী দিল্লি।

সুস্থতার হার বাড়ছে

সুস্থতার হার বাড়ছে

দেশের করোনা সংক্রমণ বাড়লেও সুস্থতার হার বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা অ্যাকটিভ কেসের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৭,৯৭৯ জন। এতেই আশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক। গতকাল জতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অন্যান্য দেশের তুলনায় ভারতে সুস্থতার হার অনেকটাই ভাল।

২৪ ঘণ্টায় মৃত ৫০৭

২৪ ঘণ্টায় মৃত ৫০৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। যার জেরে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৪০০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৩০ জুন পর্যন্ত ৮৬,২৬,৫৮৫ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আনলক ২ শুরু

আনলক ২ শুরু

আজ থেকে গোটা দেশে আনলক ২ শুরু হয়েছে। তাতে একাধিক জিনিসে ছাড় দেওয়া হয়েছে। স্কুল কলেজ, সিনেমা হল ছাড়া প্রায় সব কিছুই খুলে দেওয়া হয়েছে অধিকাংশ রাজ্যে। তবে মাস্ক পরা নিয়ে দেশবাসীকে সচেতন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+