করোনা সংক্রমণে মৃত্যু বাড়ছে প্রবীণ আর বৃদ্ধদের, বলছে রিপোর্ট

করোনা সংক্রমণে দেশের মৃত্যুর সংখ্যা প্রায় ৫০০ ছুঁই ছুঁই। অধিকাংশ ষাটোর্ধ্ব ব্যক্তিই কোরানার কোপে মারা যাচ্ছেন বলে তথ্য প্রকাশ্যে এসেছে।

করোনা সংক্রমণে দেশের মৃত্যুর সংখ্যা প্রায় ৫০০ ছুঁই ছুঁই। অধিকাংশ ষাটোর্ধ্ব ব্যক্তিই কোরানার কোপে মারা যাচ্ছেন বলে তথ্য প্রকাশ্যে এসেছে। প্রায় ৭৫ শতাংশ মৃতই প্রবীণ এবং বৃদ্ধ। সকলেরই উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। উপসর্গহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নেই বললেই চলে।

করোনার কোপে বৃদ্ধরা

করোনার কোপে বৃদ্ধরা

করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা ৫০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। আক্রান্ত ১৪,০০০-রও বেশি। করোনা সংক্রমণে মৃতদের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন প্রবীণ এবং বৃদ্ধরা। এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। করোনা সংক্রমণে ৭৫ শতাংশ মৃত্যু হয়েছে প্রবীণ এবং বৃদ্ধদের। ৪৫ বছরের মধ্যে মৃত্যর পরিমান ১৪.৪ শতাংশ। ১০.৩ শতাংশ মৃতের বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে।

করোনা সংক্রমণে আশার কথা

করোনা সংক্রমণে আশার কথা

করোনা সংক্রমণ নিয়ে শনিবার আশার কথা শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশের ১২টি রাজ্যে ২২টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কোনও সংক্রমণ হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগেরওয়াল। অন্যদিকে দিল্লিতেও করোনা সংক্রমণে খুব সামান্য হলেও ঘাটতি দেখা দিয়েছে। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 লকডাউনের সুফল

লকডাউনের সুফল

লকডাউনের সুফল পেতে শুরু করেছে ভারত। করোনা ভাইরাসের দ্বিগুণ হারে সংক্রমণের ঘটনা কমছে। আগে যেখানে তিন দিনে এক জন থেকে দ্বিগুণ হারে সংক্রমণ ছড়াচ্ছিল। এখন সেটা ঘটতে ৬দিন সময় নিচ্ছে। এমনই আশার কথা শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+