অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যায় উল্লেখযোগ্য পতন, দেশে করোনা সংক্রমণ ৮৩ লক্ষ পেরোল
অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যায় উল্লেখযোগ্য পতন, দেশে করোনা সংক্রমণ ৮৩ লক্ষ পেরোল
করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দেশে ৮৩ লক্ষের গণ্ডি পেরিয়েছে। তবে উল্লেখযোগ্য হারে কমেছে করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৬১৮ জন অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমেছে। যার জেরে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫,৩৩,৭৮৭ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,২৫৪ জন।

কমল অ্যাক্টিভ রোগীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে কমেছে করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা। ৭৬১৮ জন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমেছে গত ২৪ ঘণ্টায়। যার জেরে করোনা সংক্রমণে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা হয়েছে ৫,৩৩,৬১১ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমায় কিছুটা হলেও আশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক।

৮৩ লক্ষের গোণ্ডী পেরোল
করোনা সংক্রমণে ৮৩ লক্ষের গোণ্ডি পেরোল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,২৫৪ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩,১৩,৮৭৭ জন। গোটা দেশে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে। যদিও রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে রাজধানী দিল্লিতে। বায়ু দূষণের কারণেই এই করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

বাজি নিষিদ্ধ রাজস্থানে
বায়ু দূষণে মারাত্মক হতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। সেকারণে আগেই সচেতন হতে বাজি নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। অনেকটা সেই পথে হেঁটেই দীপাবলি এবং কালীপুজোয় রাজ্যবাসীকে বাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দূষণে বাড়বে সংক্রমণ
করোনা সংক্রমণ বায়ুদূষণে মারাত্মক আকার নিতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। তার প্রতিফলন ঘটতে শুরু করেছে রাজধানী দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৫১৪ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৩,৬১১ জন। মৃত্যুর সংখ্যায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।












Click it and Unblock the Notifications