ভারত কী হার্ড ইমিউনিটি তৈরি করে ফেলেছে, করোনায় সেরে ওঠার সংখ্যায় লুকিয়ে উত্তর

ভারত কী হার্ড ইমিউনিটি তৈরি করে ফেলেছে, করোনায় সেরে ওঠার সংখ্যায় লুকিয়ে উত্তর

করোনা কি শেষে ভারতের কাছেই জব্দ হল? হার্ড ইমিউনিটি কী তৈরি হয়ে গিয়েছে দেশে? সেরে ওঠার পরিসংখ্যানেই লুকিেয় রয়েছে এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। দেেশর করোনা পরিসংখ্যান বলছে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি।

বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার

বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার

দেশের মোট সক্রিয় করোনা আক্রান্তের তুলনায় সেরে ওঠার সংখ্যা বেশি। নতুন পরিসংখ্যানে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। বুধবার এমনই স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখন মোট সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩৩ হাজার। সেতুলনায় করোনাকে জব্দ করে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫২০৬ জন। কাজেই অনেকটাই বেশি সুস্থ হয়ে ওঠার হার।

হার্ড ইমিউনিটি কি তৈরি হচ্ছে

হার্ড ইমিউনিটি কি তৈরি হচ্ছে

বিশেষজ্ঞরা দাবি করেছিলেন অগস্ট থেকে ভারতে তৈরি হবে হার্ড ইমিউনিটি। সেদিকেই তাকিয়ে বসেছিল গোটা দেশ। বুধবারের এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর নতুন করে আশার আলো দেখছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেই। তাহলে সত্যিই কি হার্ড ইমিউনিটি গড়তে সফল হচ্ছে ভারত। এমনই মনে করছে অনেকে।

মহারাষ্ট্র সংক্রমণ সর্বাধিক

মহারাষ্ট্র সংক্রমণ সর্বাধিক

গোটা দেশে সর্বাধিক সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। সংক্রমণের নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে এই রাজ্যে। শুধু মু্ম্বই ছাপিয়ে গিয়েছে করোনার আঁতুরঘর উহানকে। বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে তৃতীয়।

বাড়ছে মৃত্যু

বাড়ছে মৃত্যু

করোনা সংক্রমণে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করছে ভারত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৯৮৫ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৭৯ জন। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৪৫ জন। এই পরিস্থিতিতে মৃত্যুর হার কমানোই এখন চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+