করোনা আক্রান্ত সচিন পাইলট, টুইটে দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের

করোনা আক্রান্ত সচিন পাইলট, টুইটে দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের

করোনা ভাইরাস এবার থাবা বসাল কংগ্রেসের ঘরেও। করোনা আক্রান্ত হয়েছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক সচিন পাইলট। টুইটে নিজেই কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। রাজস্থানের টঙ্গ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সচিন। কয়েক মাস আগে পর্যন্ত তাঁকে নিয়ে নাকানি চোবানি খেয়েছে দল। সচিনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

করোনা আক্রান্ত সচিন পাইলট, টুইটে দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের

টুইটে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সচিন লিখেছেন, 'গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দ্রুত নিজেদের করোনা পরীক্ষা করান। আমি চিকিৎসকের পরামর্শ মেনে রয়েছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব।' খবর পাওয়ার পরেই টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন সতীর্থ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বিজেপিতে থাকলেও সচিন পাইলটের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। দীর্ঘদিন কংগ্রেসে একজোট হয়ে কাজ করেছেন তাঁরা। পারিবারিক দিক থেকেও দুই নেতার সঙ্গে সুসম্পর্ক রয়েছে।

এর আগেও কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ রুখতে রাজস্থানই প্রথম বাজি পোড়ানো নিষিদ্ধ করে। তারপরে সেই পথে হেঁটে অন্যান্য রাজ্যগুলি করোনা সংক্রমণ রুখতে দীপাবলিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+