করোনা সংক্রামিত PIB প্রধান, ভর্তি এইমসে, সিল করে দেওয়া হল দফতর

করোনা সংক্রামিত PIB প্রধান, ভর্তি এইমসে, সিল করে দেওয়া হল দফতর

করোনা ভাইরাসে আক্রান্ত পিআইবি প্রধান কে এস ধতওয়ালা। এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সিল করে দেওয়া হয়েছে সেন্ট্রাল মিডিয়া হাউস। প্রেস ইনফরমেশন ব্যুরোর সব কর্মসূচি বাতিল করা হয়েছে। গোটা অফিস সিল করে দিয়ে সেটা স্যানিটাইজ করা হচ্ছে।

করোনা সংক্রামিত PIB প্রধান

সূত্রের খবর করোনা আক্রান্ত হওয়ার আগের দিনই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং প্রকাশ জাভড়েকরের সঙ্গে সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। তাতে আরও উদ্বেগ বেড়েছে। পিআইবি প্রধান এর আগে কার কার সঙ্গে সাক্ষাৎ করেছেন তা খোঁজ খবর নিয়ে করোনা সংক্রমণের পরীক্ষা করা হচ্ছে। শাস্ত্রি ভবন সিল করে স্যানিটাইজ করা হচ্ছে।

গত কয়েকদিনে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নিয়েছে। শুধু মাত্র মহারাষ্ট্রেই করোনা সংক্রমণ চিনকে ছাপিয়ে গিয়েছে। দৈনিক সংক্রমণে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। সার্বিক ভাবে ইতালিকেও ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক জায়গায়া চলে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+