করোনা আক্রান্ত মুলায়ম সিং যাদব, টুইট করে জানাল সমাজবাদী পার্টি
করোনা আক্রান্ত মুলায়ম সিং যাদব, টুইট করে জানাল সমাজবাদী পার্টি
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। নেতার বয়স ৮০ বছর হওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার। সমাজবাদী পার্টির তরফ থেকে টুইট করে মুলায়ম সিংয়ের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে। মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তাও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম িসং যাদব। মূত্রনালীতে সংক্রমণের চিকিৎসা চলছিল তাঁর। সেসময় করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। সংসদের বাদল অধিবেশনেও অংশ নিয়েছিলেন তিনি। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শুরুর প্রথম দিনে হুইল চেয়ারে করে তাঁকে সংসদ ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। মৈনপুর কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি মুলায়ম সিং যাদব।

একাধিক সময়ে সমাজবাদী পার্টি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন তিনি। তারপরে তাঁর ছেলে অখিলেশ যাদবও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যোগী ক্ষমতায় আসার আগে পর্যন্ত অখিলেশ ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications