করোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, ভর্তি হাসপাতালে
করোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, ভর্তি হাসপাতালে
করোনা থাবা ক্রমশ চওড়া হচ্ছে বিজেপির অন্দরে। আক্রান্ত হয়ে চলেছেন একের পর এক নেতা মন্ত্রী। দুপুরে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরেই খবর আসে করোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। টুইট করে নিজের করোনা পজিিটভ হওয়ার খবর জানান তিনি। তবে তেমন অসুস্থতা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকের পরামর্শে ভর্তি হয়েছেন হাসপাতালে।

বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়েদুরাপ্পাকে (৭৭)। তাঁর সংস্পর্শে আসা লকলকে কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। গত মাসে ইয়েদুরাপ্পার দফতরের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারপরেই বাড়ি থেকে যাবতীয় কাজ করছিলেন তিনি। কয়েকদিন আগে কর্নাটকের রাজ্যপালের সঙ্গেও দেখা করেছিলেন ইয়েদুরাপ্পা।
রবিবার দুপুরেই করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ আপাতত হাসপাতালে রয়েছেন অমিত। বুধবারে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশেই বসেছিলেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications