করোনা ভাইরাসের ধাক্কা এলে লাগল সোনার দামেও, আরও অগ্নিমূল্য হল স্বর্ণধাতু
করোনা ভাইরাসের ধাক্কা সোনার দামেও, আরও অগ্নিমূল্য স্বর্ণধাতু
করোনা ভাইরাসের ধাক্কা এবার লাগল সোনার বাজারেও। নতুন করে দুই ভারতীয়ের করোনা ভাইরাস সংক্রমণের খবরে সোনার দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে অনেকটা। ১০ গ্রাম সোনার দাম ৪৩,৪০০ টাকায় পৌঁছে গিয়েছে। সোমবার পর্যন্ত সোনার দাম ৪১, ১৮০ টাকা পর্যন্ত ছিল।

অগ্নিমূল্য সোনা
ফের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা। এই দাম বাড়ার নেপথ্যেও রয়েছে সেই করোনা ভাইরাস। দিল্লিতে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়ার পর থেকেই সোনার দাম চড়তে শুরু করে। রাজধানীতে গতকাল যেখানে ১০ গ্রাম সোনার দাম ৪১,১৮০ টাকা ছিল। সেটা এখন বেড়ে হয়ে গিয়েছে ৪৩,৪০০ টাকা। এযাবত যা সর্বাধিক বলে জািনয়েছেন ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক স্তরে সোনার দাম বৃদ্ধে
তবে শুধু ভারতে নয় সোনার দাম বেড়েছে আন্তর্জাতিক স্তরে। তারও কারণ সেই করোনা ভাইরাস। কারণ বিশ্বের প্রায় সব দেশেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আমেরিকাতে পর্যন্ত করোনা ভাইরাসে মারা গিয়েছেন এক জন। তারপরেই ট্রাম্প প্রশাসন একাধিক দেশের সফরে নিষেধাজ্ঞা জারি করেছে। আমেরিকাতেও যার কারণে সোনার দাম ০.০৩ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ০.০৫ শতাংশ।

করোনা ভাইরাসে প্রভাব অর্থনীতিতে
শুধু সোনার দামে নয় ভারতের সমগ্র অর্থনীতিকে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। ভীষণভাবে ক্ষতি গ্রস্ত হচ্ছে আমদানি-রফতানি বাণিজ্য। চিন সহ একাধিক দেশের সঙ্গে আমদানি এবং রপ্তানি বাণিজ্য প্রায় বন্ধ হতে বসেছে। যার জেরে একাধিক ক্ষেত্রে চাহিদা সংকট তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications