পুণেতে সংক্রামিত আরও দুই, দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৬

আরও বাড়ল ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের পুণেতে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন আরও ২ জন।

আরও বাড়ল ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের পুণেতে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন আরও ২ জন। এই নিয়ে করোনা সংক্রমণের সংখ্যা ভারতে বেড়ে হল ৪৬। আক্রান্তরা ২ জনেই দুবাই থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের পুণের নাইডু হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

 পুণেতে আক্রান্ত আরও ২

পুণেতে আক্রান্ত আরও ২

করোনা ভাইরাসে পুণেতে আরও দুই আক্রান্ত হয়েছে। দুবাই থেকে ভারতে আসার পরেই তাঁদের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছিল। তারপরেই তাঁদের পুণের পুরসভা পরিচালিত হাসপাতাল নাইডু হাসপাতালে ভর্তি করা হয়। পুণে পুরসভার প্রধান হেলথ অফিসার ডাক্তার রামচন্দ্র হাঙ্কারে জানিয়েছেন, ১ মার্চ তাঁরা দুবাই থেকে ফিরেছিলেন। বাড়িতেই তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। ৬ মার্চ পর্যন্ত কোনও লক্ষণ দেখা না দিলেও ৮ মার্চ থেকে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিতে শুরু করে। তারপরেই তাঁদের রক্ত পরীক্ষার জন্য পাঠানে হয়। তারপরেই জানা যায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে তাঁরা।

 পাঞ্জাব ও কর্নাটকেও করোনা ভাইরাসে আক্রান্ত

পাঞ্জাব ও কর্নাটকেও করোনা ভাইরাসে আক্রান্ত

পাঞ্জাব এবং কর্নাটকেও করোনা ভাইরাসে এক জন করে সংক্রামিত হয়েছেন। কর্নাটকের মন্ত্রী কে সুধাকর জানিয়েছেন বেঙ্গালুরুর বাসিন্দা কয়েকদিন আগেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন তাঁর পরেই তাঁর শরীরে করোনা সংক্রমণ দেখা দিতে শুরু করে। অন্যদিকে পাঞ্জাবের আক্রান্ত বাসিন্দা কয়েকদিন আগেই ইতালি থেকে ফিরেছিলেন।

 বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

নতুন করে আরও চার জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করায় দেশে বাড়ছে রোগীর সংখ্যা। ইতিমধ্যেই করোনা ভাইরাসে দেশে ৪৬ জন সংক্রামিত হয়েছে। অন্যদিকে আজই ইরান থেকে ভারতীয় তীর্থযাত্রীদের এয়ারলিফট করে আনা হয়েছে দেশে। তাঁদের শরীরিক পরীক্ষা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+