দেশে করোনা সংক্রমণ সাড়ে ৭ লাখ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় সংক্রামিত ২২,৭৫২
দেশে করোনা সংক্রমণ সাড়ে ৭ লাখ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় সংক্রামিত ২২,৭৫২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ২২ হাজার ছাড়াল। দেশে মোট সংক্রামিতের সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ ছুঁই ছুঁই। এখনও পর্যন্ত দেশে মারা গিয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। দিল্লিতে সংক্রমণ বাড়ছে হু হু করে। সংক্রমণের হার কমাতে ইতিমধ্যেই অধিকাংশ রাজ্য নতুন করে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে।

২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রামিত হয়েছেন ২২,৭৫২ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭, ৪২, ৪১৭। করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে। এঁদের মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২,৬৪,৯৪৪। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪,৫৬,৮৩১ জন।

দিল্লিতে বাড়ছে সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণের সংখ্যা অনেকটাই বেড়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০০৮ জন। মারা গিয়েছেন ৫০ জন। যার জেরে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করে হয়েছে ১,০২,৮৩১। মোট মৃত্যু হয়েছে ৩,১৬৫ জন।

লকডাউনের পথে পশ্চিমবঙ্গ
করোনা সংক্রমণ বেড়ে চলায় ফের লকডাউনের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ। কন্টেইনমেন্ট জোন নির্দিষ্ট করে কড়া লকডাউন করা হবে। ৯ জুলাই বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে করোনা লকডাউন। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।

একুশে আরও বাড়বে সংক্রমণ
করোনা ভাইরাসের সংক্রমণ ২০২১ সালের আরও বাড়বে ভারতে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে করোনা সংক্রমণ দিনে আড়াই লাখেরও বেশি হবে ভারতে। এদিকে করোনা ভাইরাস বায়ু বাহিত দাবি করে করোনা নিয়ে নতুন গাইডলাইন তৈরির জন্য হু-কে অনুরোধ জানিয়েছেন বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications