দেশে ৭০লক্ষ ছুঁই ছুঁই করোনা ভাইরাসের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২,০৪৯
দেশে ৭০লক্ষ ছুঁই ছুঁই করোনা ভাইরাসের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২,০৪৯
৬৭ লক্ষের গণ্ডি পেরোল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২,০৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৮৬ জন। উৎসবের মরশুম যত এগিয়ে আসছে করোনা সংক্রমণ বাড়ছে দেশে। যদিও কন্টেইনমেন্ট জোনে পুজো করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

৬৭ লক্ষের গণ্ডি পেরোল
করোনা ভাইরাসের সংক্রমণে দেশ ৬৭ লক্ষের গণ্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২,০৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬৭,৫৭,১৩২ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯,০৭,৮৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫৭,৪৪,৬৯৪ জন।

আনলক ৫ শুরু দেশে
করোনা সংক্রমণ বেড়ে চললেও দেশে আনলক ৫ শুরু হয়ে গিয়েছে। সিনেমা হল, থিয়েটার, প্রেক্ষাগৃহ খোলার অনুমতি মিলেছে। তবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে সিনেমা হলে কোভিড প্রোটোকল বেঁধে দেওয়া হয়েছে। থিয়েটারের ক্ষেত্রেও একই নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে।

বাড়বে সংক্রমণ
শীতকাল আসলে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু। ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন করে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে ফ্রান্স, জার্মািন সহ একাধিক ইউরোপীয়ান েদশ। ব্রিটেনেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কন্টেইনমেন্ট জোনে পুজো নয়
সামনেই উৎসবের মরশুম। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি পর পর রয়েছে দেশে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ নতুন করে বাড়বে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই কন্টেইনমেন্ট জোনে পুজোর উপর নিষেধাজ্ঞা জারি করেেছ কেন্দ্রীয় সরকার। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর করোনা বিধি তৈরি করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications