করোনার সঙ্গে ডেঙ্গি, কমছে প্লেটলেট, জটিল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি উপ মুখ্যমন্ত্রী

করোনার সঙ্গে ডেঙ্গি, কমছে প্লেটলেট, জটিল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি উপ মুখ্যমন্ত্রী

করোনা সংক্রমণের মধ্যেই দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণিশ সিসোদিয়ার শরীরে থাবা বসিয়েছে ডেঙ্গি। ক্রমশ প্লেটলেট কমতে শুরু করেছে শরীরে। অত্যন্ত সংকটজন অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রথমে তাঁকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাকেতের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জটিল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি উপ মুখ্যমন্ত্রী

হাসপাতাল সূত্রে খবর তাঁর শরীরে প্লেটলেট ক্রমশ কমতে শুরু করেছে। তাতেই শঙ্কিত হয়ে পড়েন চিকিৎসকারা। আর কোনও ঝুঁকি না নিয়েই সাকেতের ম্যাক্স হাসপাতালে রেফার করে দেন লোক নায়ক হাসপাতালের চিকিৎসকরা। গত ১৪ সেপ্টেম্বর করোনা ধরা পড়েছিল তাঁর। নিজেই টুইট করে জানিয়েছিলেন সেকথা। তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে যেতে বলেছিলেন। নিজেও বাড়িতেই আইসোলেশনে ছিলেন। ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

২৪ সেপ্টেম্বর আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। অক্সিজেন সাপোর্টে থাকলেও তিনি স্থিতিশীল ছিলেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কেজরিওয়ালের মন্ত্রিসভার একাধিক মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগে। এখন সুস্থ হয়ে ফিরে এসেছেন। দিল্লিতে ইতিমধ্যেই করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+