করোনায় আক্রান্ত কংগ্রেস সাংসদ অভিষেক মনুসিংভি, সংক্রামিত তাঁর স্ত্রীও, গোটা পরিবার কোয়ারেন্টাইনে

করোনায় আক্রান্ত কংগ্রেস সাংসদ অভিষেক মনুসিংভি, সংক্রামিত তাঁর স্ত্রীও, গোটা পরিবার কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাস থাবা বসাল কংগ্রেস শিবিরেও। আক্রান্ত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনুসিংভি এবং তাঁর স্ত্রী। গোটা পরিবারের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংসদের ছেলে এবং পরিবারের অন্য সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

করোনায় আক্রান্ত সাংসদ

করোনায় আক্রান্ত সাংসদ

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনুসিংভি এবং তাঁর স্ত্রী। হালকা জ্বর এবং সর্দিকাশি থাকায় বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত তেমন কোনও বড় উপসর্গ দেখা দেয়নি তাঁদের।

কোয়ারেন্টাইনে গোটা পরিবার

কোয়ারেন্টাইনে গোটা পরিবার

সাংসদের ছেলে এবং পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। যতক্ষণ না পরীক্ষার রিপোর্ট আসছে ততক্ষণ তাঁরা কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানানো হয়েছে। কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁয়ের পর এই প্রথম কোনও কংগ্রেস নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

সুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

সুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

এদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় প্লাজমা থেরাপিও করা হয় স্বাস্থ্যমন্ত্রীর। ভেন্টিলেটরেও রাখা হয়েছিল তাঁকে। আজই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সত্যেন্দ্র জৈন।

দিল্লিতে বাড়ছে সংক্রমণ

দিল্লিতে বাড়ছে সংক্রমণ

এদিকে দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণের হিসেবে মহারাষ্ট্রকেও ছাপিয়ে গিয়েছে দিল্লি। পরিস্থিতি মোকাবিলায় গণপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ১ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+