বাংলার অধিকাংশ জেলা নিয়ে করোনার কোন সতর্কবার্তা দিচ্ছে সমীক্ষা

বাংলার অধিকাংশ জেলা নিয়ে করোনার কোন সতর্কবার্তা দিচ্ছে সমীক্ষা

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমেই দেশের করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে লকডাউনের চতুর্থদফার বার্তা প্রধানমন্ত্রীর ইঙ্গিতে স্পষ্ট হতেই সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে গুরুত্ব আরও বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে 'স্বস্তি' নামের এক সমাজসেবা সংস্থার সাম্প্রতিক সমীক্ষা তাক লাগাচ্ছে।

সমীক্ষা কী বলছে?

সমীক্ষা কী বলছে?

সমীক্ষায় দেখা হয়েছে, করোনার জেরে দেশের কোন কোন রাজ্যের জেলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। করোনার সংক্রমণের প্রবণতা কোন কোন রাজ্যের জেলাস্তরের সবচেয়ে বেশি সেদিকে নজর রাখা হয়েছে।

বাংলা ঘিরে বার্তা

বাংলা ঘিরে বার্তা

দেশের একাধিক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বহু জেলায় করোনার ছড়ানোর প্রবণতা থাকছে। এই একই প্রবণতা, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ,ঝাড়খণ্ডের মতো রাজ্যের একাধিক জেলাতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলে দাবি সমীক্ষার। এমন প্রবণতা রয়েছে রাজস্থান ও মহারাষ্ট্র সংলগ্ন বেশ কিছু এলাকারও। ফলে এই এলাকাগুলি করোনা ছড়ানোর ক্ষেত্রে বিপজ্জনক।

 দেশের কোন কোন জায়গায় ছড়ানোর প্রবণতা কম?

দেশের কোন কোন জায়গায় ছড়ানোর প্রবণতা কম?

সমীক্ষা বলছে, কেরল, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের জেলাগুলিতে করোনা ছড়ানোর প্রবণতা কম দেখা যাচ্ছে। এমনকি এই তালিকায় রয়েছে উত্তরপূর্ব ভারতও।

 করোনা বিপদের আশঙ্কা কোন কোন জিনিসের ওপর নির্ভর করে?

করোনা বিপদের আশঙ্কা কোন কোন জিনিসের ওপর নির্ভর করে?

করোনার বিপদ ছড়িয়ে পড়ার আশঙ্কা ঘিরে যে সমীক্ষা আনা হয়েছে, তা বেশ কয়েকটি ফ্যাক্টরের ওপর নির্ভর করে। একটি এলাকার আর্থ সামাজিক পরিস্থিতি, জনসংখ্যা ও তার ঘরানা , এলাকার উন্নয়ন এই সমস্ত বিষয়ই করোনা ছড়ানোর প্রবণতা নিয়ে বার্তা দেয়। আর তার ওপর নির্ভর করে এই সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার দ্বারা মানুষকে সচেতন করাই আসল লক্ষ্য বলে সমীক্ষকরা জানিয়েছেন।

 যে সমস্ত জেলা চিহ্নিত তারা..

যে সমস্ত জেলা চিহ্নিত তারা..

উল্লেখ্য, সমীক্ষকদের দাবি, যে সমস্ত রাজ্যের এলাকাগুলিকেকে তুলে ধরা হচ্ছে করোনা প্রবণ হিসাবে তারা হয়, আর্থিকভাবে পিছিয়ে, নয়তো দারিদ্রতা সেখানে বেশি কিম্বা স্বাস্থ্য পরিকাঠামো সেখানে খারাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+