করোনাার গ্রাস পুরীর জগন্নাথ দর্শনে! পূণ্যার্থীদের 'ফর্ম ফিল আপ' ঘিরে নয়া নিয়ম

পুরীর জগন্নাথ দর্শনে 'ফর্ম ফিল আপ' ঘিরে নয়া নিয়ম, পূণ্য়ার্থীকে জানাতে হবে কোন তথ্য

পুরীর জগন্নাথ দর্শনেও এবার করোনা আতঙ্কের ছায়া। তিরুপতির পর এবার পুরীর মন্দিরে ভক্ত সমাগম ঘিরে একাধিক ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। পুরীর মন্দির কর্তৃপক্ষ করোনা আতঙ্কের জেরে একাধিক ব্যবস্থা নিয়েছে। এদিকে, ওড়িশায় এদিন নতুন করে এক করোনা রোগীর সন্ধান মিলেছে।

পুরীতে নয়া নিয়ম

পুরীতে নয়া নিয়ম

পুরীর মন্দিরে প্রবেশের আগে , সমস্ত দর্শনার্থীকে জমা দিতে হবে নিজের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য। সেখানে জানাতে হবে দর্শনার্থীর কোনও সমস্যা রয়েছে কী না। এবিষয়ে 'সেল্ফ ডিক্লারেশন' জমা দেওয়া কথা বলা হয়েছে।

 ভক্তদের মধ্যে দূরত্ব

ভক্তদের মধ্যে দূরত্ব

পুরীর মন্দিরে যাতে দুই ভক্তের মধ্যে দূরত্ব বজায় থাকে, তারজন্য একটি লাইনেই জগন্নাথ দর্শনের কথা বলা হয়েছে। দুই ভক্তের মধ্যে লাইনে ১ মিটারের পার্থক্য রাখবার কথাও জানানো হয়েছে।

পুরীর মন্দিরে ভক্ত সমাগম কতজনের হয়?

পুরীর মন্দিরে ভক্ত সমাগম কতজনের হয়?

পুরীর মন্দিরে প্রতিদিন ভক্ত সমাগম হয় প্রায় ৩০ হাজার মানুষের। এমন পরিস্থিততে জমায়েত ঘিরে যখন করোনা আতঙ্ক দেখা দিচ্ছে, তখন পুরীর জগন্নাথ মন্দিরে নিরাপত্তার ঘেরাটোপ আঁটোসাটো করা হয়েছে।

 ওড়িশায় করোনা আতঙ্ক

ওড়িশায় করোনা আতঙ্ক

এদিকে, জানা গিয়েছে ওড়িশায় করোনা আতঙ্কে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে এক ব্যক্তির দেহে এই রোগের চিহ্ন মিলেছে। খবর, যে ব্যক্তির দেহে এই চিহ্ন মিলেছে, সেই ব্যক্তি ইতালি থেকে ফিরছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+