ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০০ ছাড়াল, করুণ অবস্থা মহারাষ্ট্র-কেরলে
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩০০ পার করল। এদিন নতুন করে ১৫০ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এবং একইসঙ্গে মৃতের সংখ্যা ৩৫ পার করেছে বলে দিনের শেষে খবর।

এদিন মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ভাইরাসের কারণে মানুষের প্রাণ গিয়েছে। কেরল, মহারাষ্ট্রে অবস্থা সবচেয়ে খারাপ। এর পরেই রয়েছে কর্ণাটক, দিল্লি, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গের রাজ্য। যেখানে শুধু আক্রান্তের সংখ্যা বাড়েনি, একাধিক মানুষ মারা গিয়েছেন।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ২২০ জন মানুষ আক্রান্ত, কেরলে আক্রান্ত ২১৩ জন। দিল্লিতে ৯৭ জন, কর্ণাটকে ৯১ জন, তেলাঙ্গানায় এখনও পর্যন্ত ৭০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও উত্তরপ্রদেশে ৭৬ জন, গুজরাতে ৬৯ জন, রাজস্থানে ৭২ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে।
এছাড়াও তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, লাদাখ, বিহার, আন্দামান, চণ্ডীগড়, ছত্রিশগড় ও উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।












Click it and Unblock the Notifications