করোনা গ্রাস ভারতে: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের
করোনা গ্রাস ভারতে: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের
করোনার সংকটকালে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছিল চিকিৎসক , স্বাস্থ্যকর্মীদের ওপর প্রবল হামলার খবর। ইন্দোর থেকে বেঙ্গালুরুর মতো শহরে করোনার থার্মাল টেস্টিং -এর সময় স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এরপরই সুপ্রিম কোর্টের তরফে এলো বড়সড় বার্তা।

সুপ্রিম কোর্ট কী জানিয়েছে?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও মতেই যেন করোনার থার্মাল স্ক্রিনিং এর সময় কোনও স্বাস্থ্যকর্মী যেন আগাত না পান , তা নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে। এজন্য , থার্মাল স্ক্রিনিং-এর জন্য় বাড়ি বাড়ি যাওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দায়িত্বে পুলিশকে থাকবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এবার থেকে স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করার সময় পাশে পাবেন পুলিশি নিরাপত্তা।

চিকিৎসকদের নিয়েও বার্তা
সুপ্রিম কোর্ট জানিয়েছে, যেভাবে দেশে সাম্প্রতিককালে করোনা আক্রমণের জেরে বিভিন্ন অংশে একের পর এক চিকিৎসকের আক্রান্ত হওয়ার ঘটনা উঠে আসছে, তা আতঙ্কের বাতাবরণ তৈরি করছে। এই আতঙ্কে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দুই তরফই আক্রান্ত।

কোন কোন ঘটনা প্রকাশ্যে আসে?
এর আগে, ইন্দোরে স্বাস্থ্যকর্মীরা থার্মাল স্ক্রিনিং এ যাওয়ার সময় এলাকাবাসী তাঁদের ইট পাথর নিয়ে তা়ডা করেন। ঘটনায় বহু স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক আহত হন। এরপর বেঙ্গালুরুতেও আশা কর্মীদের সঙ্গে একই ঘটনা ঘটে। যারপরই এসেছে সুপ্রিম বার্তা।












Click it and Unblock the Notifications