করোনা যুদ্ধে ভারত:গ্যাস সিলিন্ডার ডেলিভারি কর্মীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের

করোনা যুদ্ধে ভারত:গ্যাস সিলিন্ডার ডেলিভারি কর্মীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের

দেশের ১৫ লাখ গ্যাস সিলিন্ডার বহনকারী কর্মী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করল কেন্দ্র। স্বাস্থ্যকর্মীদের বীমার পর এবার সংকট পরিস্থিতিতে গ্যাস সিলিন্ডার বহনকারী কর্মীদের জন্যও এমন ঘোষণা এলো কেন্দ্রের তরফে।

 ৫ লাখের কভারেজ ১৫ লাখের জন্য

৫ লাখের কভারেজ ১৫ লাখের জন্য

দেশের ১৫ লাখ গ্যাস সিলিন্ডার বহনকারী কর্মী ও তার সংযুক্ত কাজে নিয়োজিত কর্মীদের প্রত্যেকের জন্য ৫ লাখ টাকার বীমা কভারেজ ঘোষণা করেছে কেন্দ্র। এছাড়াও পেট্রোলপাম্পে কর্মরতদের জন্যও এমন ভাবনা চিন্তা করছে সরকার।

করোনা যোদ্ধা

করোনা যোদ্ধা

সরকার জানিয়েছে ,এই করোনার সংকটকালে এমন কর্মীরাই দেশের করোনা যোদ্ধা। আর করোনা যোদ্ধারা এই লকডাউনের সময়ও নিজেদের অত্যাবশ্যকীয় কাজে ব্রতী। আর সেই কারণেই এমন পদক্ষেপ।

 পেট্রোলিয়াম মন্ত্রকের ঘোষণা

পেট্রোলিয়াম মন্ত্রকের ঘোষণা

পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল খাবার নিয়ে যাচ্ছে এমন একটি গাড়িও যেন জ্বালানি পেতে বঞ্চিত না হয়। পাশাপাশি, সমস্ত গৃহস্থে এই সংকটকালেও গ্যাস সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন কর্মীরা। মন্ত্রকের দাবি, করোনার এঁদের যদি স্পর্শও করে তাহলে ৫ লাখের কভারেজ সহ হাসপাতালে ১ লাখের ওষুধের খরচও এঁরা পাবেন সরকারের তরফে।

ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রকের বড় পদক্ষেপ

ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রকের বড় পদক্ষেপ

পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রক জানিয়েছে, তাঁর মন্ত্রকের এই প্রান্তিক কর্মচারিদের জন্য সুস্থতার পদক্ষেপ একান্ত কাম্য। কর্মীরা যাতে সুস্থ থাকেন ও তাঁদের বিপদে যাতে মন্ত্রক পাশে থাকতে পারে তার চেষ্টায় রয়েছে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+