ভারতে করোনা যুদ্ধে চিকিৎসকদের নিয়ে রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের! এবার লড়ইয়ের ময়দানে কারা

ভারতে করোনা যুদ্ধে চিকিৎসকদের নিয়ে রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের! এবার লড়ইয়ের ময়দানে কারা

দানবীয় চেহারায় ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ভারতের করোনা ভাইরাসের প্রকোপ। দেশে এই মুহূর্তে ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৭০ এরও বেশি মানুষের। এমন পরিস্থিতিতে ভারতে করোনা যুদ্ধে আরও বেশি চিকিৎসকদের প্রয়োজন। আর সেই প্রয়োজনীয়তা সামলাতে কেন্দ্রের তরফ থেকে বড় নির্দেশ পৌঁছল রাজ্যগুলিতে।

রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে কোন বার্তা?

রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে কোন বার্তা?

কেন্দ্রের তরফে একাধিক বার্তা দেওয়া হয়েছে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের। তাঁদের জানানো হয়েছে করোনা যুদ্ধে চিকিৎসকের ঘাটতি মেটাতে রাজ্যগুলি যেন ইএনটি বিশেষজ্ঞ ও রেসিডেন্ট চিকিৎসকদেরও সামিল করে পরিষেবায়।

কেন্দ্রীয় সরকারি নির্দেশ

কেন্দ্রীয় সরকারি নির্দেশ

কেন্দ্রের জারি করা নির্দেশ বলছে, এই মুহূর্তে দেশ এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় , বিভিন্ন 'নমুনা' সংগ্রহের জন্য প্রশিক্ষিত ব্যক্তিত্বের প্রয়োজন। কারণ কনট্যাক্ট ট্রেসিং এর খোঁজের জন্যই এমন ব্যক্তিত্বদের প্রয়োজন। আর সেজন্যই করোনার চিকিৎসা পরিষেবায় ইএনটি স্পেশ্যালিস্টদের সামিল করার বার্তা দেওয়া হয়েছে।

মেডিক্যাল কলেজগুলিকে ঘিরে নির্দেশ

মেডিক্যাল কলেজগুলিকে ঘিরে নির্দেশ

জানা গিয়েছে, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সঙ্গে রাজ্য প্রশাসন যাতে এই বিষয়ে যোগাযোগ রাখে, তা নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। খুব দ্রুত হারে এমন ব্যক্তিত্বদের করোনার টেস্টিং এর নমুনা সংগ্রহের কাজে সামিল করার বার্তা দিয়েছে কেন্দ্র।

 কেন্দ্রের আর্জি ও সেনা

কেন্দ্রের আর্জি ও সেনা

ভারতীয় সেনার তরফে ৩০ হাজার চিকিৎসক ইতিমধ্যেই দেশের করোনা যুদ্ধে সামিল হয়েছেন। এর আগে ২৫ মার্চ , দেশের অবসরপ্রাপ্ত চিকিৎসকদেরও এই যুদ্ধে সামিল হওয়ার বার্তা দেয় কেন্দ্র। তাতে ভালো সাড়া মেলে। এরপর নতুন করে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রেসিডেন্ট চিকিৎসক ও ইএনটি স্পেশ্যালিস্টদের সংযুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+