করোনা ভাইরাস রুখতে 'গো করোনা' মন্ত্র পাঠ কেন্দ্রীয় মন্ত্রীর! ভিডিও ভাইরাল
করোনা ভাইরাস রুখতে 'গো করোনা' মন্ত্র পাঠ কেন্দ্রীয় মন্ত্রীর! ভিডিও ভাইরাল
গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। দেশে ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক। এদিন , কেরলে নতুন করে ৬ জনের দেহে মিলেছে করোনার সন্ধান। আর এমন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে,কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়েলে ফের খবরের শিরোনাম কেড়েছেন করোনা আতঙ্কের জেরে।

মুম্বইয়ের চাইনিজ কনস্যুলের জেনারেলের সঙ্গে মিলে একটি সভায় যোগ দেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রী সরকারের এই মন্ত্রী। সেখানেই তাঁকে দেখা যায় 'গো করোনা গো' মন্ত্র পাঠ করতে। একটা সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে 'গো করোনা গো' মন্ত্রটি পাঠ করছেন। যা সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়।
Wonder what’s going through the mind of the Chinese Consul General in Mumbai (h/t @suhasinih) pic.twitter.com/DHY1H4VuDq
— Ananth Krishnan (@ananthkrishnan) March 10, 2020
কেন্দ্রীয় মন্ত্রীর করোনা তাড়াতে মন্ত্রপাঠের ভিডিও টি গত ২০ ফেব্রুয়ারির বলে খবর। সেদিন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে রামদাস অথওয়ালে সহ বেশ কয়েকজনকে দেখা যায়। আর সেই জমায়েতেই কেন্দ্রীয় মন্ত্রী এমন মন্ত্র পাঠ করেন।












Click it and Unblock the Notifications