করোনা গ্রাসে ভারত! আক্রান্ত ও মৃতের সংখ্যায় রাশিয়া-স্পেনকেও পিছনে ফেলল মহারাষ্ট্র

করোনা গ্রাসে ভারত! আক্রান্ত ও মৃতের সংখ্যায় রাশিয়া-স্পেনকেও পিছনে ফেলল মহারাষ্ট্র

ইতিমধ্যেই সেপ্টেম্বরে মৃত্যুর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ স্থান দখল করেছে। পাশাপাশি দৈনিক সংক্রমণের নিরিখ গত প্রায় ১ মাসের বেশি সময় ধরে সবার উপরে ভারতে। এদিকে দেশের প্রথম রাজ্য হিসাবে ১০ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পার করেছে মহারাষ্ট্র। পাশাপাশি নতুন মৃত্যুর সংখ্যাও মহারাষ্ট্র একাই পিছনে ফেলছে ইউরোপীয় দেশগুলিকেও।

করোনা গ্রাসে ভারত! আক্রান্ত ও মৃতের সংখ্যায় রাশিয়া-স্পেনকেও পিছনে ফেলল মহারাষ্ট্র

মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজার ৩৭৪ জন। সেখানে এখনও পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৬৮ হাজার ৩২০। এদিকে করোনা আক্রান্তের নিরিখে ভারেতর প্রায় ৫ গুণ কম আক্রান্তের নজির দেখা গেছে রাশিয়ায়। বিশ্ব করোনা মানচিত্রে আক্রান্তের নিরিখে ব্রাজিলের পরেই বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে রাশিয়া।

এদিকে ক্রমবর্ধমান মৃতের সংখ্যাও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজারের গণ্ডি। সেপ্টেম্বরে নতুন মৃত্যুর নিরিখে বিশ্ব রেকর্ডও করে ফেলেছে ভারত। শেষ দু-সপ্তাহে শুধুমাত্র ভারতেই মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের। এদিকে এখনও পর্যন্ত শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গেছেন ২৯ হাজার ৮৪৯ জন করোনা আক্রান্ত। যা স্পেনের মৃত্যুহারের প্রায় সমান। সেখানেও এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৪৮ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+