ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্য়া ১২, ৮৮৫ জন, পরিসংখ্যান একনজরে

ভারতে করোনা পরিসংখ্যানের যে রিপোর্ট এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে পেশ করা হয়েছে, তাতে ফের একবার সামান্য উদ্বেগ শুরু হয়েছে। দিওয়ালির দিন এদিন যে রিপোর্ট দেখা গিয়েছে , তাতে ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৮৫ জন হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনের পরিসংখ্যানে করোনা পরিস্থিতির জেরে ১৫ হাজারের আশপাশে যেতে দেখা গিয়েছে আক্রান্তের সংখ্যা। কয়েকদিন আগেও আক্রান্ত ১০ হাজারের ঘরে ছিল দিওয়ালির আগে। সেই জায়গা থেকে করোনার জেরে এদিনের আক্রান্তের সংখ্যা ১২ হাজারের ঘরে যেতেই কার্যত উদ্বেগ অব্যাহত থেকেছে।

ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্য়া ১২, ৮৮৫ জন, পরিসংখ্যান একনজরে

শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৮৫ জন। করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫,০৫৪ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৪৬১ জনের। এমন অবস্থায় দেশের অ্যাক্টিভ কেস ১৪,৮৫৭৯ জন। দেশে মোট ভ্যাকসিনেশন এ যাবৎকালে হয়েছে ১,০৭,৬৩,১৪,৪৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯০, ৯২০ জন আক্রান্ত হয়েছেন করোনার জেরে। এরফলে করোনার জেরে দেশে খনিকটা উদ্বেগ বেড়ে গিয়েছে। এমন এক পরিস্থিতিতে দিওয়ালির আমেজে এমন ভয়াবহ পরিসংখ্যান ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দিওয়ালির আগে দুর্গাপুোজর পর থেকে বাংলা জুড়ে করোনার পরিসংখ্যানের গ্রাফ হু হু করে উপরের দিকে উঠে যায়। এদিকে, তার আগে ওনম উৎসবের পর কেরলের গ্রাফ উদ্বেগজনক জায়গায় চলে যায়। এই পরিস্থিতিতে দিওয়ালির দিন যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তাতে স্বস্তির বার্তা বলতে কেবল রয়েছে অ্যাক্টিভ কেস লোড। এদিন শেষ ২৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন রয়েছে অ্যাক্টিভ কেস লোড। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যার মধ্যেই প্রবল হারে বাড়তে শুরু করে দিয়েছে জিকা ভাইরাসের উপদ্রব। উত্তর প্রদেশের কানপুরে হু হু করে জিকা আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।

এদিকে করোনা পরিস্থিতিতে বারবার তৃতীয় স্রোত আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে বহু গবেষণা জানিয়েছে। এমন এক সময়ে গত অগাস্ট মাস থেকে ভারতে করোনার স্রোত আছড়ে পড়তে পারে বলে গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়। এরপর থেকেই করোনা পরিস্থিতিতে দেশে উৎসবের মরশুমে সাবধানতা অবলম্বন করা হয়। কেন্দ্রের তরফে স্থানীয় প্রশাসনকে বিষয়টি সতর্ক করে ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় দ্রুততার বার্তা দেওয়ার পাশাপাশি কোভিড বিধি নিয়েও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়। এই পরিস্থিতিতে দ্বিতীয় স্রোতের দৈনিক ৪ লাখ আক্রান্তের সংখ্যা থেকে নেমে বর্তামানে দৈনিক ১২ হাজার আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে। যা কার্যত অনেকটাই স্বস্তি দায়ক হলেও, সাবধানতা নিয়ে সতর্ক করছেন বহু বিশেষজ্ঞ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+