করোনার জেরে লকডাউনে ভারতে অব্যাহত মৃত্যুমিছিল, মৃত ৭৩ বছরের প্রৌঢ়
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। করোনার জেরে মৃত্যুমিছিল ক্রমেই চরম আকার ধারণ করছে। এদিন দুপুরে আরও এক জনের মৃত্যুর খবর উঠে এলো রাজস্থান থেকে। সেখানে ওক ৭৩ বছরের প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে খবর।

রাজস্থানে এখনও পর্যন্ত ৩৮ জনের দেহে মিলেছে করোনার ভাইরাস। সেখানে বর্তমানে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্যেই করোনার প্রকোপে নিত্যদিন একের পর এক ঘটনা উঠে আসছে। নতুন করে গত ৬ ঘণ্টায় দুইজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এদিকে, আজ যে বৃদ্ধের মৃত্যুর খবর উঠে এসেছে তাঁর বয়স ৭৩ বছর বলে খবর। এই মৃত্যু নিয়ে ভারতে করোনা আক্রান্ত ১৭ জনের মৃত্যুর তথ্য মিলছে। এঁদের মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিক।
করোনা আক্রমণের জেরে গত ২ ঘণ্টার মধ্যে আরও একটি মৃত্যু সংবাদ ভারতে উঠে এসেছে। সেই খবর আসে কর্ণাটক থেকে। যেখানে এক ৭৫ বছর বয়সী মহিলার মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে তাঁর মৃত্যুর পরই খবর আসে যে তিনি কোভিড ১৯ এ আক্রান্ত ছিলেন।












Click it and Unblock the Notifications