২৩ হাজার বিয়ে বাতিল লকডাউনের প্রভাবে! নতুন কোন 'অভ্যাস' শিখছে দেশ

২৩ হাজার বিয়ে বাতিল লকডাউনের প্রভাবে! নতুন কোন 'অভ্যাস' শিখছে দেশ

লকডাউনের প্রভাবে দেশের এক একটি প্রান্তে প্রবল ক্ষয়ক্ষতি হতে শুরু করেছে। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্গতি চরমে। এমন অবস্থায় বিভিন্ন উৎসবের আসরও ছোট পরিসরে করা হচ্ছে। আর তার প্রভাবও গিয়ে পড়ছে বহু প্রান্তিক মানুষের সংসারে। বিয়ের মরশুমে দেশে একের পর এক বিয়ে বাতিল হওয়ায় বিপদগ্রস্ত প্যান্ডেল তৈরির কারিগর থেকে ক্যাটারাররা।

বিপদের অশনি সংকেত শুরু!

বিপদের অশনি সংকেত শুরু!

শুধুমাত্র রাজস্থানে ২৩০০০ বিয়ে বাতিল হয়েছে রাজস্থানেই। উত্তর প্রদেশে ১৬০০ এর বেশি বিয়ে বাতিল হয়েছে। করোনার সংক্রমণের আতঙ্ক ও লকজাউনের প্রভাবের জেরে দেশে বিয়ে বাতিল হওয়ার ট্রেন্টে পেটের ভাত জোটানো নিয়ে শঙ্কিত একটা বড় অংশের মানুষ। বিয়ের জন্য বাড়ি ভাড়া দেওয়ার মালিক থেকে ক্য়াটেরার, গয়না বিক্রেতা ও প্যান্ডেল নির্মাণ কর্মীরা রীতিমতো ত্রস্ত।

ভারত শিখছে নতুন এক 'অভ্যাস'

ভারত শিখছে নতুন এক 'অভ্যাস'

করোনার সংক্রমণ কবে বিশ্ব থেকে বিদায় নেবে তা জানা নেই কারোর! এমন অবস্থায় সোশ্যাল ডিসটেন্সিং জরুরি। আর তার জন্যই অনাড়ম্বর বিয়ের আয়োজন করছে একাধিক পরিবার। সাদামাটা বিয়েতে কম জনকে আমন্ত্রণ করে সেই বিয়ের আয়োজন হচ্ছে। আর এই নতুন ধারার বিয়ের আয়োজনেই অভ্যস্ত হচ্ছে ভারত।

বিয়ের জন্য ঋণ নেওয়া বন্ধ!

বিয়ের জন্য ঋণ নেওয়া বন্ধ!

ভারতের মতো দেশে বিভিন্ন পরিবার সবচেয়ে বেশি খরচ করে বিয়ের মতো অনুষ্ঠানে। জাঁকজমক সহকারে এই বিয়ে ভারতীয় সংস্কৃতির রীতি। আর তার জন্য অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণও নেন। তবে ব্যাঙ্কগুলির দাবি, এবার বিয়ের জন্য ঋণ নেওয়ার পরিমাণ কমাচ্ছে মানুষ। ফলে বিয়ে ঘিরে আড়ম্বর এবার ভারতে কমতির দিকে। যার প্রভাব বিয়ের সঙ্গে জড়িত একটা বড় 'ইন্ডাস্ট্রি'র ওপর গিয়ে পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+