করোনার ধাক্কায় মুরগী দামী, পাঁঠা সস্তার দিকে! চাহিদার জেরে কীসের দাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন
করোনার ধাক্কায় মুরগী দামী, পাঁঠা সস্তার দিকে! চাহিদার জেরে কীসের দাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন
বিশ্ব এই মুহূর্তে দুটি ভাগে বিভক্ত। একটি করোনা পূর্ববর্তী যুগ আর আরেকটি করোনা পরবর্তী যুগ। করোনা পরবর্তী যুগ এমনই যেখানে, খালি স্টেডিয়ামে খেলা আয়োজনের ভাবনা হচ্ছে। যেখানে মুখে মাস্ক পরে বিবাহ বাসর আয়োজিত হচ্ছে। যেখানে রাজনৈতিক সভা সমিতি মানেই ভার্চুয়াল ভাষণ। যা আগে কখনওই দেখেনি বিশ্ব। করোনা পরবর্তী যুগে বহু কিছুই পাল্টাচ্ছে, আরও সম্ভবত পাল্টাবে। আর সেই পাল্টে যাওয়ার ট্রেন্ড খাওয়ার অভ্যাসেও গিয়ে পড়ছে।

পাঁঠা সস্তা মুরগী দামী
করোনা ভাইরাসের প্রভাব যখন প্রথমের দিকে দেখা যায়, তখন পাঁঠার বাজার ছিল তুঙ্গে। এপ্রিল মাসের শুরু থেকে দেখা যায় বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব। আর তার জন্যই সেই সময় মু রগীর দাম কম ছিল। তবে এপ্রিল মাস কাটতেই পরিস্থিতি উল্টো হতে থাকে।

এপ্রিল মাসের পর কী দেখা যাচ্ছে?
এপ্রিল মাসের পর দেখা যাচ্ছে, মুরগীর চাহিদা বাড়তে শুরু করে দিয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে মুলরগীর দাম বাড়ছে। উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে এই চাহিদা বাড়তে দেখা যাচ্ছে।

বাড়ছে আলুর দাম
একমাত্র উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে আলুর দাম প্রবল হারে বাড়ছে। পরিযায়ীদের বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই এই রাজ্যগুলিতে বাড়ছে আলুর চাহিদা।

মুরগীর দাম বাংলায় বাড়ছে ৭৫ শতাংশ
বাংলার বাজারে মুরগীর দাম ৭৫ শতাংশ বাড়ছে। ফলে ২১০ থেকে ৩০০ টাকা পর্যন্ত মুরগীর দাম বেড়েছে । অন্যদিকে, পাঁঠার দাম ২৮ শতাংশ কমতে শুরু করেছে বাংলায়। মনে করা হচ্ছে, করোনার জেরে মানুষের খাদ্যাভাস অনেকটাই পাল্টে যাচ্ছে। আর তার প্রভাব বারবার পড়ছে খাবারের অভ্যাসে।

পাঞ্জাব তেলাঙ্গানার পরিস্থিতি
যে ট্রেন্ড পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেই একই ট্রেন্ড পাঞ্জাব ও তেলাঙ্গানায় দেখা যাচ্ছে। সেখানেও লকডাউনের সঙ্গে সঙ্গে বেড়েছে মুরগীর মাংসের চাহিদা। আর তার জেরে বাজারে প্রবল হারে দাম বাড়ছে মুরগীর। তেলাঙ্গানায় মুরগীর দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা করে প্রতি কেজিতে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications