মহামারি এখনই শেষ নয়! দাপট দেখাতে আসবে করোনার আরও ভ্যারিয়েন্ট, সতর্ক করলেন WHO-এর প্রধান বিজ্ঞানী
মহামারি এখনই শেষ নয়- সৌম্য স্বামীনাথন
কোভিড নিয়ে উদ্বেগ কখন বাড়ছে কখনও কমছে। তবে এর থেকে কিন্তু পুরোপুরি নিস্তার মেলেনি। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে এই করোনায়। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন বহু মানুষও। তবে কোভিডের ক্ষুধার্ত দৃষ্টি কিন্তু এখানও আছে বিশ্বের ওপর। তবে কী তাঁর ললুপ তৃষ্ণা থেকে নিস্তার নেই! করোনা ভাইরাস বিশ্ববাসীর নিত্য সঙ্গী! তাঁকে নিয়েই দু’বছরেরও বেশি সময় কাটাচ্ছে মানুষ। কবে মিলবে এর থেকে পুরোপুরি নিস্তার! তা এখনও অজানা। পুরানো ছন্দে কী আদৌও ফিরবে বিশ্ব? এমন প্রশ্ন বিশ্ববাসীর মনে। এর মাঝেই অনেক উত্থান-পতন হয়েছে সবার জীবনে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন বলেন, 'বিশ্ব কিন্তু এখন করোনা মাহামারির শেষ পর্যায়ে নয়। তাঁর আরও অনেক গুলি ভ্যারিয়েন্ট আঘাত আনবে বিশ্বের ওপর।'

প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন কী জানালেন
গবেষক সৌম্য স্বামীনাথন জানান,' আমরা বারবার দেখেছি করোনার ভাইরাসটির বারবার পরিবর্তন করছে। সেই সঙ্গে অনেক মানুষকে আক্রান্ত করছে। এই মহামারির শেষ নেই। এখনও বিশ্ববাসীর উদ্বেগ বজায় থাকবে। কারণ কোভিডের আরও প্রজাতি বিশ্বের ওপর তাঁদের দাপট দেখাবে। তাই এখনও সবাই সতর্ক থাকুন। ভাইরাস থেকে এখনই মুক্তি মিলবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে কী জানা গিয়েছিল
যদিও বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন, ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডাঃ ভি কে পল ও তাঁর সদস্যরা করোনা মহামারি নিয়ে সতর্ক করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁর প্রধান চাবিকাঠি হল এই মহামারির বিরুদ্ধে আমাদের লড়াই করা।

লভ আগরওয়ালের মত কী
যুগ্ম সচিব লভ আগরওয়াল জানান, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সেই সঙ্গে ভারতের কোভিড গ্রাফও নিম্নমুখী হয়েছে। লভ আগরওয়াল জানিয়েছেন, ১৪১ টি জেলায় করোনার পজিটিভিটির হার ১০ শতাংশ। শুধু ভারতের ১৬০ টি জেলায় কোভিডের ইতিবাচকতার বর্তমানে ৫-১০ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ কর্মকর্তা সমস্ত রাজ্যজুড়ে করোনা সংক্রমণের ইতিবাচকতার হার উল্লেখ করেছেন। তিনি কেরল, মাহা, কর্ণাটকে ৫০ হাজার অ্যাক্টিভ কেসের কথা বলেছেন।

আজকের করোনা গ্রাফ
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৮৪ জন। আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭৭ জন। যা তুলনায় বৃহস্পতিবারের তুলনায় ১৩.৪ শতাংশ কম। সেই সঙ্গে মৃতের সংখ্যা। ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। করোনার পজেটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৩.৮৯ শতাংশ।












Click it and Unblock the Notifications