করোনার চতুর্থ ওয়েভ কি আসন্ন? আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক করলেন গবেষকরা
করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে গোটা দেশে। দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজারের গোন্ডি পেরিয়ে গিেয়ছে। চতুর্থ ওয়েভের শঙ্কা দেখছেন গবেষকরা। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সতর্ক করেছেন গবেষকরা। ইতিমধ্যেই চিন,জাপান আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ চোখ রাঙাতে শুরু করে দিয়েছে।

করোনা সংক্রমণ ফের বাড়ছে
গোটা দেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার নেপথ্যে রয়েছে বিএ.৭ ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের দৌরাত্ম শুরু হয়ে গিয়েছে ভারতে। দেখতে দেখতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা হঠাৎ করে ৩০০০ ছাড়িয়ে গিয়েছে। আবার অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্র, কর্নাটক , কেরলে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

চতুর্থ ওয়েভের ইঙ্গিত কী?
তিন তিনটে ওয়েভের ধাক্কা সামলে উঠেছে ভারতে। ওমিক্রণ থাবা বসালেও সেভাবে মারাত্মক আকার নেয়নি ভারতে। হাসপাতালে ভর্তির সংখ্যাও ছিল নগন্য। তবে নতুন ভ্যারিয়েন্ট খুব একটা সুবিধার বলে মনে করছেন না গবেষকরা। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় আগেই সব রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠক করেছেন করোনার জন্য তৈরি বিশেষ টাস্কফোর্সের সঙ্গে। রাজ্যগুলিকে সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। এমনকী মক ট্রায়ালও হয়ে গিয়েছে গোটা দেশের সব হাসপাতালে। নতুন করে চতুর্থ ওয়েভের শঙ্কা দেখছেন গবেষকরা।

আগামী কয়েকদিন গুরুত্বপূর্ণ
চিনে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন গবেষকরা। চিনে করোনার নতুন ওয়েভ থাবা বসিয়েছে। তবে তা নিয়ে আতঙ্কিত হওয়ারও কোনও কারণ নেই বলে জানিয়েছেন তাঁরা। নতুন করে মাস্কের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। করোনার প্রথম তিন ওয়েভে ৯০ শতাংশের বেশি ভারতীয় শরীরে প্রতিরোধক শক্তি তৈরি হয়ে গিয়েছে। তাই এখনই অতটা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন গবেষকরা।

মাস্ক ব্যবহারের পরামর্শ
করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী হওয়ায় নতুন করে মাস্কের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে নতুন করে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তাঁরা। পর পর ২ বছর করোনা ধাক্কায় জর্জরিত দেশ সবে ছন্দে ফিরতে শুরু করেছে। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণকে। সেই সঙ্গে সব রাজ্যে স্বাস্থ্য দফতরকেও সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications