বিহারে ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনা মহামারী! আগামী মাস পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ
বিহারে ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনা মহামারী! আগামী মাস পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ
ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ২৬ লক্ষ পার করেছে। পাশিপাশি মৃতের সংখ্যাও ৫১ হাজার ছাড়িয়েছে। এদিকে দেশের করোনা বিধ্বস্ত শীর্ষ ১০ রাজ্যের মধ্যে রয়েছে বিহার। সেখানেও দিনে দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এমতাবস্থায়, মহামারী ঠেকাতে বর্তমানে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা বিহারে লকডাউন বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

একইসাথে বাফার এবং কনটেন্টমেন্ট জোনে কঠোর করোনা বিধি বজায় রাখা হবে বলেও সরকারি ভাবে জানানো হয়েছে। শনিবার, বিহার দেশের অষ্টম রাজ্যে পরিণত হয়েছে যেখানে এক লক্ষেরও বেশি কোভিড -১৯ আক্রান্তের খোঁজ মিলেছে। সূত্রের খবর, গত দেড় মাসের মধ্যে তার বিহারে করোনা সংক্রমণের পরিমাণ দশগুণ বৃদ্ধি পেয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও ওয়াকিবহাল মহলের ধারণা বাস্তবচিত্র আরও ভয়াবহ। কারন করোনা টেস্টের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে নীচে রয়েছে নীতিশ কুমারের বিহার।
বিশেষজ্ঞদের ধারণা টেস্টের পরিমাণ বাড়লে আরও অনেক বেশ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাবে গোটা রাজ্যেই। এদিকে ১লা জুলাই, বিহার ১ হাজার করোনা আক্রান্তের সীমারেখা অতিক্রম করে। কিন্তু তার পর থেকে মাত্র দেড় মাসেই গোটা রাজ্যে ভয়াহ আকার ধারণ করে করোনা সংক্রণ। এদিকে শীর্ষ করোনা কবলিত রাজ্যের মধ্যে বিহারে আগে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ।












Click it and Unblock the Notifications