ফের রথ যাত্রায় করোনা কাঁটা, ভক্তশূন্য পুরী, স্থগিত মাহেশের রথযাত্রা, টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফের রথ যাত্রায় করোনা কাঁটা, ভক্তশূন্য পুরী, স্থগিত মাহেশের রথযাত্রা, টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

করোনার কোপে এবারও ম্লান রথ যাত্রা উৎসব। থাকছেনা আগের মত জৌলুস আর উন্মাদনা। পুরীর রথ যাত্রা এবারও ভক্তশূন্য। মাহেশের রথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। ইস্কনের রথ বেরোবে না এবার গাড়িতেই বিগ্রহ সফর করবে। গুজরাতে সাত সকালেই রথ যাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গতকালই সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জগন্নাথ মন্দিরে আরতি করেছেন তিনি। এদিকে সকাল সকাল টুইট করে রাজ্যবাসীকে রথ যাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভক্তশূন্য পুরীর রথ

ভক্তশূন্য পুরীর রথ

এবারও পুরীর রথ উৎসবের জৌলুস ম্লান হয়ে গিয়েছে করোনার কারণে। এবারও কোনও ভক্ত অংশ নিতে পারবেন না পুরীর রথ যাত্রায়। কেবল মাত্র সেবাইত এবং করোনা টিকানিয়েছেন যাঁরা তারাইঅংশ নিতে পারবেন পুরীর রথ যাত্রায়। করোনার কারনে গতকাল রাথ থেকেই পুরীতে কার্ফু জারি করা হয়েছে। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে সতর্ক পুরী প্রশাসন। কড়া নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

 বন্ধ মাহেশের রথ

বন্ধ মাহেশের রথ

পুরীর রথ যাত্রা যখন ভক্তশূন্য হতে চলেছে। মাহেশের রথ করোনার কারণে বন্ধ রাখা হয়েছে।তবে সকাল থেকে মাহেশের মন্দিরে পুজো হচ্ছে। ভক্তরা সেখানে গিয়ে পুজো দিেয়ছেন। কিন্তু রথ যাত্রা এবার হচ্ছে না। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে ইস্কনের রথ যাত্রা এবার হলেও আগের মতো শোভা যাত্রা বেরোবে না। রথের বদলে গাড়িতে করে বিগ্রহ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ইস্কন কর্তৃপক্ষ।

শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

সকালেই রাজ্যবাসীকে রথ যাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন রথ যাত্রার এই শুভদিন মঙ্গলময় হোক। সকলকে রথ যাত্রার শুভেচ্ছা জানাই। অন্যান্যবার কলকাতায় ইস্কনের রথ যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনার কারণে গত বছর থেকেই তা বন্ধ রয়েছে।

Recommended Video

মহামারীর কারণে এই বছর গাড়ি করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা | Oneindia Bengali
 গুজরাতে রথ যাত্রা

গুজরাতে রথ যাত্রা

গুজরাতের আহমেদাবাদে সাত সকালেই রথ যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গতকালই সেখানে পৌঁঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জগন্নাথ মন্দিরে গতকাল রাতেই আরতি করেছেন। আজও আহমেদাবাদে থাকবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+