ঠান্ডা আর আর্দ্র আবহাওয়ায় করোনা ড্রপলেট ছড়ায় বেশি, দাবি নতুন গবেষণার
ঠান্ডা আর আর্দ্র আবহাওয়ায় করোনা ড্রপলেট ছড়ায় বেশি, দাবি নতুন গবেষণার
করোনা ভাইরাসের ট্রপলেট কতদূর পর্যন্ত ছড়াতে পারে এই নিয়ে নতুন তথ্য দাবি করেছে গবেষণা। তাতে বলা হয়েছে ঠান্ডা এবং আর্দ্র অবহাওয়ায় করোনা ভাইরাসের ড্রপলেট বেশি দূর পর্যন্ত ছড়ায়। সেকারণে গরম এবং শুষ্ক আবহাওয়ায় করোনা ভাইরাস বেশি সংক্রমণ ছড়াতে পারে না। এমনই দাবি করেছেন গবেষকরা।

ঠান্ডা আর আর্দ্র আবহাওয়ায় সংকট
করোনা বেশি ছড়ায় ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়ায়। ফের সেই তথ্য প্রকাশ্যে এলো। গবেষকরা দাবি করেছেন করোনা ড্রপলেট ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়ায় বেশি ছড়ায়। ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগো বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ গবেষণায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।

বর্ষাতে আশঙ্কা বেশি
করোনা সংক্রমণ বর্ষার আর্দ্র আবহাওয়ার কারণে বেশি হচ্ছে এটা আগেই একবার জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সেই দাবিতেই সিলমোহর দিলেন এই তিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা মলিকিউলার মডেল অনুসররণ করে জানিয়েছেন, ভারতে এখন সুস্বাস্থ্যের অধিকারীরাও করোনা ভাইরাসে সংক্রামিত হচ্ছেন। তার কারণ আবহাওয়া। আর্দ্র আবহাওয়া করোনা ভাইরাসের ড্রপলেট বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে।

কতদূর ছড়াতে পারে ড্রপলেট
গবেষকরা জানিয়েছেন ড্রপলেটের বিস্তার নির্ভর করে আবহাওয়ার উপর। ৮ থেকে ১৩ ফুট পর্যন্ত ছড়াতে পারে ড্রপলেট। ৩৫ সেন্টিগ্রেট তাপমাত্রা আর ৪০ শতাংশ আর্দ্রতায় ড্রপলেট ৮ ফুট পর্যন্ত ছড়ায়। অন্যদিকে ৪১ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং ৮০ শতাংশ আর্দ্র আবহাওয়ায় ড্রপলেট ১২ শতাংশ ছড়ােত পারে। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৬ ফুটের দূরত্ব করোনা সংক্রমণ আটকাতে পারে না।

শীতে বাড়বে সংক্রমণ
করোনা ভাইরাসের সংক্রমণ শীতকালে বাড়বে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বর্ষা কাটতেই শীত নামবে উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে। তাতে আরও সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications