Coronavirus: দেশে থাবা চওড়া করছে করোনা, মারণ ভাইরাসে মৃত্যু বেড়ে ৬, জরুরি বৈঠক ডাকল মহারাষ্ট্র
Coronavirus: উৎসবে আতঙ্কের থাবা। দেশের একাধিক রাজ্যে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে আরও ৬। নয়ডায় প্রথম সংক্রমণ ধরা পড়ল। আতঙ্কে প্রহর গুণছে মহারাষ্ট্র। আজ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে মহারাষ্ট্র সরকার।
গত কয়েক বছরে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র, দিল্লি এবং উত্তর প্রদেশে। কিন্তু এবার কেরল থেকে সংক্রমণ থাবা বসিয়েছে। তাই আক্রান্তের সংখ্যা প্রথমে দক্ষিণের দুই রাজ্যেই ধরা পড়েছে। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1-র সংক্রমণ ধরা পড়েছে কেরলে।

করোনা সংক্রমণ ফের আতঙ্ক ধরাচ্ছে। দক্ষিণের রাজ্য কেরল দিয়ে শুরু হয়েছে। কেরলেই প্রথম করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1-র সন্ধান পাওয়া যায়। কেরলে গত কয়েকদিনে বেশ কয়েক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সকলেই অবশ্য নতুন ভ্যারিয়েন্টের শিকার হননি। তবে হঠাৎ করে করোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। ইতিমধ্যেই কেরল সরকার একাধিক নির্দেশিকা জারি করেছে।
কেরলের পাশের রাজ্য কর্নাটকেও করোনা সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করে দিয়েছে। কর্নাটক সরকার আগাম সাবধানতা হিসেবে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে। বিশেষ করে প্রবীণ এবং বৃদ্ধদের বাইরে মাস্ক ছাড়া বেরোনো যাবে না বলে নির্দেশিয় জারি করা হয়েছে।
দক্ষিণ ভারত থেকে এবার উত্তর ভারতেও করোনা ভাইরাসের সংক্রমণ থাবা বসিয়েছে। নয়ডায় নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। কলকাতা শহরে ইতিমধ্যেই ৫ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে তারা করোনার নতুন ভ্যারিয়েন্টের শিকার কিনা তা জানা যায়নি। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জেনম সিকোয়েন্সের জন্য।
দেশের পরিস্থিতি দেখে আগে থেকেই জরুরি বৈঠক ডেকেছে মহারাষ্ট্র সরকার। কারণ মহামারী কালে সবচেয়ে বেশি করেনা সংক্রমণ দেখা গিয়েছিল মহারাষ্ট্র। বড়দিনের ছুটিতে অনেকেই বিদেশ থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে সেখানেও করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করে আগেই পরিস্থিতি মোকাবিলায় বৈঠক ডেকেছে মহারাষ্ট্র সরকার।












Click it and Unblock the Notifications