ভারতে করোনা সংক্রমণ ৫০,০০০ ছুঁই ছুঁই, মৃত্যু বেড়ে ১৬৯৪

করোনা ভাইরাসে মৃত্যু বাড়ছে ভারতে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৪৯,০০০ অতিক্রম করে প্রায় ৫০,০০০ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯৪।

করোনা ভাইরাসে মৃত্যু বাড়ছে ভারতে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৪৯,০০০ অতিক্রম করে প্রায় ৫০,০০০ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯৪। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ২৯৫৮ জন। পরিস্থিতি উদ্বেগজনক দিকে যাচ্ছে। ঘুম উড়িয়েছে মহারাষ্ট্র। সেখানে সংক্রমণ দেশের মধ্যে সর্বাধিক।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৪৯,০০০ অতিক্রম করে প্রায় ৫০,০০০ ছুঁই ছুঁই। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করে চলেছে আক্রান্তের সংখ্যা ১ মে-র পর থেকে কমের দিকেই যাচ্ছে। কিন্তু কার্যত তার প্রতিফলন দেখা যাচ্ছে না। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ দেশের মধ্যে সর্বাধিক। গুজরাটেও বাড়ছে সংক্রমণ। এদিকে পরিস্থিতি মোকাবিলায় তেলঙ্গানা সরকার ২৯ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে।

 বাড়ছে মৃত্যু

বাড়ছে মৃত্যু

করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও ১৫০০ অতিক্রম করেছে। প্রায় ১৬৯৪ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মারা গিয়েছেন ভারতে। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১২৬ জনের। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,১৮৩ জন। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে কেন্দ্রের। রাজ্য সরকার কম মৃত্যু দাবি করলেও কেন্দ্র দাবি করেছে সর্বাধিক মৃত্যুর হার পশ্চিমবঙ্গেই।

লকডাউন শেষের পথে

লকডাউন শেষের পথে

এদিকে আগামী ১৭ তারিখ পর্যন্ত করোনা লকডাউন বাড়ানো হয়েছে গোটা দেশে। যদিও তৃতীয় দফার লকডাউনে তেমন কড়াকড়ি নেই। তিনটি জোনেই মদের দোকান খোলায় ছাড় দেওয়া হয়েছে। যার েজরে স্যাশাল ডিসট্যান্সিয় মাথায় উঠেছে। মদের দোকানের সামনে ঠেলাঠেলি ভিঁড় দেখা যাচ্ছে দেশের সর্বত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+