করোনায় মৃত্যু ছাড়াল ১০ হাজার, বাড়ছে আক্রান্তও! সংক্রমণে ঘুম ছুটেছে দেশের
করোনায় মৃত্যু ছাড়াল ১০ হাজার, বাড়ছে আক্রান্তও! সংক্রমণে ঘুম ছুটেছে দেশের
করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ১০ হাজার। আক্রান্তের সংখ্যাও সাড়ে তিন লক্ষ্য ছুঁয়ে ফেলল প্রায়। তবে এদিন ২৪ ঘণ্টার নিরিখে সংক্রমণ খানিক কমেছে। ভারত এখন আমেরিকা, ব্রাজিল রাশিযার পরেই। আর মৃতের সংখ্যার নিরিখে ভারতের অবস্থান ৮ নম্বরে। ভারতের উপরেই আছে মেক্সিকো সাড়ে ১৭ হাজার।

দেশে করোনার পরিসংখ্যান একনজরে
মঙ্গলবার করোনা বুলেটিনে জানানো হয়েছে, করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। আর আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ৪৭ হাজার ৮৮১। তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১ লক্ষ ৫৩ হাজার ৫২০। আর করোনা জয় করে সুস্থ হয়ে গিয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ২৪৩ জন।

প্রথম মহারাষ্ট্র, ৮ রাজ্যে বাড়ছে সংক্রমণ
উল্লেখ্য, আক্রান্তের হার উদ্বেগজনক আট রাজ্যে। এর মধ্যে সবথেকে শোচনীয় হাল মহারাষ্ট্রের। শুধু মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১০ হাজার ৭৪৪। এরপরেই আছে তামিলনাড়ু ৪৮ হাজার ১৯, দিল্লি ৪২ হাজার ৮২৯, গুজরাট ২৪ হাজার ৬২৮, উত্তরপ্রদেশ ১৪ হাজার ৯১ ও রাজস্থান ১৩ হাজার ৯৬। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

বাংলার করোনা পরিসংখ্যান
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় মোট আক্রান্ত ১১৯৩৫ জন। রাজ্যের পরিসংখ্যানে এই সংখ্যা ১১৯০৯। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৫৩৮৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৬০২৮ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৫০.৬১ শতাংশ। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৫।

বিশ্বের নিরিখে ভারতে করোনা
ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ আক্রান্ত হয়েছেন করোনায়। ভারতের উপরে রয়েছে শুধু আমেরিকা প্রায় ২২ লক্ষ, ব্রাজিল প্রায় ৯ লক্ষ এবং রাশিয়া প্রায় সাড়ে পাঁচ লক্ষ। আর মৃতের পরিসংখ্যানে ভারত অষ্টম স্থানে। ভারতের উপরে রয়েছে যথাক্রমে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন ও মেক্সিকো।












Click it and Unblock the Notifications