গতকালের চেয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮৫ জনের
গতকালের চেয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮৫ জনের
দেশের দৈনিক করোনা ভাইরাসের সংক্রণ গতকালের চেয়ে অনেকটাই কমল। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৫৮,০৮৯ জন। গতকালের চেয়ে ১৩,১১৩ জন কম আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩৮৫ জন। সুস্থতার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১,৫১,৭৪০ জন।

হঠাৎ করেই মুম্বই এবং দিল্লিতে কমতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। রবিবার দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় ২.৮ লক্ষ ছুঁই ছুঁই পরিস্থিতি তৈরি হলেও। দেশের মেট্রো শহরগুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ করতে শুরু করে দিেয়ছে। এতে এনেকেই নতুন করে আশার আলো দেখছেন। অনেকে আবার দাবি করেছেন রবিবার সাধারণত করোনা পরীক্ষা কম হয় সেকারণেই আক্রান্তের সংখ্যা কম দেখাচ্ছে।
এদিকে গবেষকরা দাবি করেছেন যে শহরগুলিতে হঠাৎ করে সংক্রমণ নিম্নমুখী দেখাচ্ছে সেখানে সেখানে প্রথমেই পিক নিয়ে ফেলেছিল করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এবার তাদের গতি হবে কম সংক্রমিত রাজ্য গুলি। অর্থাৎ জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিহার, চণ্ডীগঢ়, কর্নাটক, পঞ্জাব, রাজস্থান ও পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ পিক নেবে করোনা ভাইরাসের সংক্রমণ। আবার জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ থেকে অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্য প্রদেশ, ওড়িশা, ত্রিপুরা, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে করোনা সংক্রমণ হু হু করে বাড়বে। কাজই যেখানে আগেই পিক নিয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ সেখানে কমতে থাকবে এবং যেখানে যেখানে এখন কম রয়েছে সেখানে সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করবে। এই গতিতেই এগোবে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ এমনই মনে করছেন গবেষকরা।
দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণও বাড়তে শুরু করেছে। দেশে এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে
৮২০৯ জন। ১০ হাজারের দিকে ছুটছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১৬,৫৬,৩৪১। দৈনিক পজিটিভিটি রেড বেড়ে হয়েছে ১১৯.৬৫ শতাংশ। এদিকে দেশের মেট্রো শহরগুলির করোনা সংক্রমণ কমেছে। একাধিক জায়গায় নতুন করে ছাড় ঘোষণা করা হয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইক্রো কন্টেনমেন্ট জোন করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে করোনা টিকাকরণে জোর দিয়েছেন। বুস্টার ডোজের টিকাকরণেও জোর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications