১৬০ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

১৬০ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে পতন। আক্রান্ত হয়েছেন ২৫,০৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৩৪৯ জন। ১৬০ িদনে সর্বনিম্ন দেশের করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তাতে স্বস্তি পাচ্ছে না মোদী সরকার। কারণ অক্টোবর মাসে করোনা ভাইরাসের সংক্রমণ চরমে উঠবে বলে জানিয়েছে স্বাস্ত্য মন্ত্রক।

১৬০ দিনে সর্বনিম্ন সংক্রমণ

১৬০ দিনে সর্বনিম্ন সংক্রমণ

৩০ হাজারের অনেকটাই নীচে নামল দেশের করোনার দৈনিক সংক্রমণ । আক্রান্ত হয়েছেন ২৫,০৭০ জন। দেশে করোনার সেকেন্ড ওযেভের সংক্রমণ এখন অনেকটাই কম বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৪৭ জন। অনেকটাই কমেছে দৈনিক মৃতের সংখ্যা। করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ১৬০ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ। দেশে এখনমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,২৪,৪৯,৩০৬ জন। অনেকটাই কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৬ শতাংশ।

তৃতীয় ওয়েভের ধাক্কা

তৃতীয় ওয়েভের ধাক্কা

করোনা সংক্রমণ কমলে থার্ড ওয়েভ নিয়ে সতর্কবার্তা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে করোনার থার্ড ওয়োভের সংক্রমণ অক্টোবর মাসে চরমে উঠবে। প্রসঙ্গত উল্লেখ্য এই অক্টোবর মাসেই উৎসবের মরশুম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ সতর্ক করে বলা হয়েছে থার্ড ওয়েভে শিশুদের করোনা ভাইরাসের সংক্রমণ সর্বাধিক হতে পারে। তাই আগে থেকেই হাসপাতাল গুলিতে শিশুবিভাগে বেড বাড়ানোর কথা বলা হয়েছে। শিশুদের জরুরি বিভাগ পরিষেবা উন্নত করার কথা বলা হয়েছে। করোনার থার্ড ওয়েভে শিশুদের উপর করোনা সংক্রমণ বাড়বে বলে আগেই সতর্ক করেছিলেন গবেষকরা।

শিশুদের করোনা টিকা

শিশুদের করোনা টিকা

করোনার থার্ড ওয়েভের থাবা থেকে শিশুেদর সুরক্ষিত রাখতে করোনা টিকার উপর জোর দিয়েছিল কেন্দ্র। শিশুদের করোনা টিকা সেপ্টেম্বরেই চলে আসবে বলে জানিয়েছে আইসিএমআর। ইতিমধ্যেই তার ট্রায়াল রান চালানো হচ্ছে। দিল্লির এইমস সহ একাধিক হাসপাতালে শিশুদের করোনা টিকার ট্রায়াল রান চলছে। এদিকে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ েথকে সতর্ক করে বলা হয়েছে অক্টোবর মাসে করোনার থার্ড ওয়েভ চরমে উঠবে। কাজেই এখন থেকেই রাজ্যগুলিতে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে শিশুদের চিকিৎসার সুবন্দোবস্ত করতে বলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি জাইডাস ক্যাডিলা নামে করোনা টিকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণ করা হবে বলে জানানো হয়েছে। এই প্রথম ডিএনএ কেন্দ্রীক ভ্যাকসিন বাজারে আসছে বলে জানানো হয়েছে।

সংক্রমণের আশঙ্কা বাড়ছে

সংক্রমণের আশঙ্কা বাড়ছে

একাধিক রাজ্যে লকডাউনে ছাড় দেওয়া হয়েছে। তাতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। অক্টোবর মাসে গোটা দেশেই একাধিক উৎসব। নবরাত্রি থেকে শুরু করে, দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠান রয়েছে। কাজেই মানুষ কিছুটা হলেও উৎসবের আনন্দে মাতবেন। বাইরে বেরোতে শুরু করবেন তাঁরা। তাতেই নতুন করে সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পৃথিবীর একাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষ করে আমেরিকা সহ একাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+