উৎসবের মরশুমে বাড়ছে সংক্রমণ, পশ্চিমবঙ্গ সহ ৮ রাজ্যে নিয়ে উদ্বেগ কেন্দ্রের
উৎসবের মরশুমে বাড়ছে সংক্রমণ, পশ্চিমবঙ্গ সহ ৮ রাজ্যে নিয়ে উদ্বেগ কেন্দ্রের
উৎসবের মরশুমর শুরু হতেই দেশের ৮ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তারমধ্যে প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। তালিকায় কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ুও রয়েছে। এই ৮ রাজ্য থেকেই এখন দেশের সিংহভাগ করোনা ভাইরাসের সংক্রমণ আসছে দেশে। দুর্গাপুজোর পর থেকেই পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছিল। যদিও গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। কিন্তু সেটা রবিবার বলে। রবিবার করোনা পরীক্ষা কম হয়ে থাকে।

পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ
করোনা ভাইরাসের সংক্রমণ দুর্গাপুজোর পর থেকে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। দুর্গাপুজোর সময় একাধিক বিধিনিষেধ শিথিল করেছিল রাজ্য সরকার। নাইট কার্ফু শিথিল করা হয়েছিল। তার জেরে রাত ভর হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখেছেন। তারপরেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। হঠাৎ করে হাজারের কাছাকাছি পৌঁছে গিেয়ছে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ। যেখানে পুজোর আগে ১০০-২০০-র বেশি হচ্ছিল না দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, দুই ২৪ পরগনায় সবচেয়ে বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হতে শুরু করেছে। তারপরেই রয়েছে হাওড়া, হুগলি। একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কলকাতা শহরেও ৪টি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

কেরলেও সংক্রমণ তেমন কমেনি
ওনাম উৎসবের পর মারাত্মক আকার নিয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। দিনে ১০ থেকে ১৫ হাজার করোনা রোগী শুধুমাত্র কেরলেই দেখা যাচ্ছিল। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেরল সরকার কড়া নির্দেশিকা জারি করেছিল। এখনও পর্যন্ত কেরলের ৪ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ তেমন নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় কেরলে ৭ হাজারের সামান্য বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। চার জেলা তিরুঅনন্তপূরম, ত্রিশূর এবং এর্নাকুলামে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে।

নজরে মহারাষ্ট্র
মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ আগের থেকে কম থাকলেও দীপাবলির ভিড়ে ফের মহারাষ্ট্রে করোনা ভাইরােসর সংক্রমণ বাড়বে বলে মনে করা হচ্ছে। দোকানে বাজারে ভিড় বাড়তে শুরু করেছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১১৭২ জন। পর পর দুটো ওয়েভে যেভাবে করোনা সংক্রমণ মহারাষ্ট্রে বেড়েছিল। সেতুলনায় অনেকটাই কমেছে। মুম্বই শহরেও করোনা ভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু ভয় ধরাচ্ছে দীপাবলির বাজারের ভিড়। এদিকে আবার মহারাষ্ট্রেই করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টেন নতুন করে দেখা মিলেছে। তাতে আবার উদ্বেগ বেড়েছে

তামিলনাড়ুতে সংক্রমণ
প্রথম দফার করোনা ওয়েভ থেকেই তামিলনাড়ু সংক্রমণের শীর্ষে থেকেছে। তামিলনাড়ুতে কয়েকমাস ধরে একটু নিয়ন্ত্রণে এসেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১০০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১৯ জন। কিন্তু অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখনও তেমন নিয়ন্ত্রণে আসেনি। একাধিক জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে। সামনে আবার দীপাবলি আসছে তাতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

ওড়িশা
ওড়িশাও করোনা ভাইরাসের সংক্রণ হঠাৎ করে অনেকটাই বেড়েছিল। ওড়িশায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮৮ জন। রাজ্যে মৃত্যু সংখ্যা বেড়ে ৮ হাজারের উপরে চলে গিয়েছে। ওড়িশার খুরদা, ভুবনেশ্বরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।

অন্ধ্র প্রদেশ
করোনা ভাইরাসের সংক্রম আরেকটি রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে সেটা অন্ধ্র প্রদেশ। সেখানে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিনশোর বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থতার সংখ্যা বাড়লেও ভাবিয়ে তুলেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

কর্নাটক
দক্ষিণ ভারতের আরেক রাজ্য কর্নাটক সেখানোও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কর্নাটক সরকারকে এই নিয়ে সতর্কও করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে ২৯২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। কিন্তু করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে রাজ্যে।

অসম
অসমেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। জোরহাট, গুয়াহাটি এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ দুর্গাপুজোর পর থেকে বেড়েছে। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে অসম সরকারকে। করোনা পরিস্থিতি সামাল দিতে কোভিড বিধি কড়া করার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications