Coronavirus: একদিনে আক্রান্ত ৪ হাজার ছুঁই ছুঁই , ৬ মাসে করোনার রেকর্ড সংক্রমণ দেশে

ফের বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮২৪ জন। ৬ মাসে রেকর্ড সংক্রমণ বৃদ্ধি বলে জানা যাচ্ছে। বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮,৩৮৯ হয়ে গিয়েছে। নতুন করে চতুর্থ ওয়েভের ভয় করছেন গবেষকরা। ইতিমধ্যেই তাঁরা সতর্ক করে জানিয়েছেন আগামী ৪০-৪৫ দিন অত্যন্ত সংকটজনক।

 ৬ মাসে করোনার রেকর্ড সংক্রমণ দেশে

ফের চোখরাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। গোটা দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। করোনা ভাইরাসের সংক্রমণ ফের থাবা চওড়া করতে শুরু করেছে। কর্নাটক, কেরল, মাহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকাল যেখানে ২৯৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সেখানে রবিবার সেটা এক ধাক্কায় বেড়ে ৩৮২৪ হয়ে গিয়েছে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ৬ মাসে যা সর্বাধিক বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

বরাবরই করোনা ভাইরাসের হটস্পট হয়ে থেকেছে মহারাষ্ট্র এবং দিল্লি। এবারও করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ মহারাষ্ট্র এবং দিল্লিতে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে কেরল এবং কর্নাটকেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সাত মাসে যা সর্বাধিক বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৬৩৬ জন আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+