দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬০ হাজারের নীচে, স্বস্তি বাড়িয়ে মৃত্যু কমল প্রায় ৫০ শতাংশ

ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নীচে নেমে গিয়েছে। শুক্রবার স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা এক লপ্তে কমল প্রায় ৫০ শতাংশ। কযেকদিন ধরেই মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছিল দেশে।

ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নীচে নেমে গিয়েছে। শুক্রবার স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা এক লপ্তে কমল প্রায় ৫০ শতাংশ। কযেকদিন ধরেই মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছিল দেশে। এদিন অবশ্য দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যা নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরল করোনার তৃতীয় ঢেউয়ের শেষে।

দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬০০০০-এর নীচে, মৃত্যু কমল ৫০ শতাংশ

করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ে দেশে মৃতমিছিল শুরু হয়। করোনার বিগত দুই ঢেউয়ে দৈনিক মৃতের সংখ্যা এইরকম চূড়ায় পৌঁছায়নি। যেটা পৌঁছেছে এবার। তবে শুক্রবারের পরিসংখ্যানে সেই মৃতের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমেছে। প্রায় দেড় মাস যাবৎ করোনার তৃতীয় ঢেউয়ে সম্প্রতি হাজারের উপর দৈনিক মৃত্যু হচ্ছিল। বিগত তিন-চারদিন তো সংখ্যাটা উঠে গিয়েছিল ১২০০-র উপরে। এদিন সেই চূড়া থেকে নেমে ৬৫৭ হয়েছে দৈনিক মৃত্যু।

করোনার সংক্রমণ গ্রাফ নিম্নমুখী হয়েছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ৫৮ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৫৮০৭৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৫,৩৬,১৩৭। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের কাঁধে ভর করে এক লাফে করোনার দৈনিক সংক্রমণ উঠে গিয়েছিল ৩ লক্ষে।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছি সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১২০০-র উপরে ছিল। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা সেখান থেকে কমে ৬৫৭ হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,০৭,২০৮-এ পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণ ছিল ১২৪১।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,১৩,৩১,১৫৮-এ। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় তিন গুণ এদিন। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ৩.৮৯ শতাংশ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী হয়েছে, করোনায় মৃত্যুহারও কমেছে।

করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যা স্বস্তি দিলেও বিশেষজ্ঞরা কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন মৃতের সংখ্যা নিয়ে। এদিন সেই মৃতের সংখ্যা নামল ৫০ শতাংশ।
এখানে উল্লেখ্য যে, দেশে মোট সক্রিয়ের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২। দেশে মোট ১৭১ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ৪৩২ উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। মহারাষ্ট্রের থেকে প্রায় পাঁচ গুণ সংক্রমণ হয়েছে কেরলে। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+