করোনার সংক্রমণ খানিক কমল ওমিক্রন আতঙ্কের মাঝে! ১ লক্ষের নিচেই সক্রিয়ের সংখ্যা
করোনার সংক্রমণ খানিক কমল ওমিক্রন আতঙ্কের মাঝে! ১ লক্ষের নিচেই সক্রিয়ের সংখ্যা ভারতে। ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে বেঙ্গালুরুতে।
করোনার সংক্রমণ খানিক কমল ওমিক্রন আতঙ্কের মাঝে! ১ লক্ষের নিচেই সক্রিয়ের সংখ্যা ভারতে। ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে বেঙ্গালুরুতে। বিশ্বের প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত এই নয়া ভ্যারিয়েন্ট্ নিয়ে উদ্বেদের মধ্যেই শুক্রবার ভারতের করোনা পরিসংখ্যান কমল অনেটকাই। গত দিনের তুলনায় আক্রান্ত ও মৃত্যু উভয়েই কম।

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও। আক্রান্তদের সংস্পর্শ আসা ২৭০ জনের মধ্যে ৫ জনের শরীরে মিলেছে ওমিক্রন। সেই আতঙ্কের মধ্যে ভারতে বাড়তে শুরু করেছিল করোনা। তবে এদিন ১০ হাজারের গণ্ডি থেকে নেমে প্রায় ৯ হাজারে এসেছে করোনার দৈনিক সংক্রমণ। করোনার পরিসংখ্যান সাত হাজারের কোটা থেকে এক লাফে বেড়ে প্রায় ১০ হাজারে পৌঁছে গিয়েছিল। শুক্রবার ফের নেমে এল ৯ হাজারে।
ভারত করোনামুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর এখনও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। গত সপ্তাহের বুধবার থেকে তা ঊর্ধ্বমুখী হলেও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ১০ দিনের মধ্যে ফের দৈনিক সংক্রমণে রাশ টানা সম্ভব হল। উল্লেখযোগ্যভাবে বাড়ার পর এদিন বেশে খানিকটা কমল সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে মৃত্যু ফের পৌঁছে গিয়েছিল প্রায় ৫০০-র কোটায়। এদিন নেমে এসেছে ৪০০-র নিচে।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ৯ হাজার করোনা সংক্রমণ হয়েছে। এদিনের পরিসংখ্যানে দেশে দৈনিক করোনা সংক্রমণ ৯২১৬। ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৭৫৭। গতকালের তুলনায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫০ কমল। গতকাল সংখ্যাটা ছিল ৯ হাজার ৭৬৫।
দেশে মৃতের সংখ্যাও এদিন গতদিনের তুলনায় কমেছে অনেকটাই। মৃতের সংখ্যা এক লাফে বেড়ে পৌনে ৫০০ হয়ে গিয়েছিল। এদিন তা কমে হল ৩৯১। এ মাসের প্রথম সপ্তাতে করোনায় মৃত্যু ৫০০-র উপরে উঠে গিয়েছিল। তারপর সেই মৃত্যুমিছিল অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে মাঝেমধ্যেই তা ৫০০-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে। শুক্রবারের পরিসংখ্যানে তা ৪০০-র নিচে নেমে যায়। কিছুদিন আগেই দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৭০,১১৫ জনের।
ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্বে উদ্বেগ, প্রায় ৩০টি দেশে খোঁজ মিলেছে আক্রান্তের, তখন দেশের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি দেশের মধ্যে কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি। কেরলের সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যায় উৎসবের মরশুমে। করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কেরালায়। এখন তা ফের কমতে শুরু করেছে। দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা নিয়ন্ত্রণে।
নভেম্বরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় ছিল দেশে। করোনার দৈনিক সংক্রমণ নেমে যায় ছ-হাজারের ঘরে। দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষের নিচে নেমে গিয়েছে প্রায়। বর্তমানে সক্রিয় রোগী ৯৯ হাজার ৯৭৬। গত দুদিন একটু বেড়েছে সক্রিয়ের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৬১২ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৬৬৬। ৯৯ শতাংশের বেশি করোনা মুক্ত হয়েছে দেশে। ১ শতাংশেরও কম সক্রিয় এখন ভারতে। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা।












Click it and Unblock the Notifications