করোনার দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ল মৃতের সংখ্যাও, ভারতে সক্রিয় এখনও ৪২ হাজার
ভারতে করোনার দৈনিক সংক্রমণ একটু বাড়ল। তবে উদ্বেগ বাড়ল মৃতের সংখ্যা ফের ২৫০ ছাড়িয়ে যাওয়ায়। দেশে এখনও করোনা সক্রিয় ৪২ হাজারেরও বেশি। শুক্রবারও করোনা সক্রিয় কমল অনেকটাই।
ভারতে করোনার দৈনিক সংক্রমণ একটু বাড়ল। তবে উদ্বেগ বাড়ল মৃতের সংখ্যা ফের ২৫০ ছাড়িয়ে যাওয়ায়। দেশে এখনও করোনা সক্রিয় ৪২ হাজারেরও বেশি। শুক্রবারও করোনা সক্রিয় কমল অনেকটাই।এদিন করোনা মুক্তি ঘটছে আক্রান্তের সংখ্যার দেড়গুণ। করোনা আক্রান্তের সংখ্যা একটু বেড়ে ৪ হাজারের সামান্য উপরে রয়েছে। সংক্রমণে উদ্বেগ শুধু কেরলে।

ভারতে করোনার দৈনিক সংক্রমণ শুক্রবারও চার হাজারের ঠিক উপরেই রয়েছে। গতদিনের তুলনায় করোনা বাড়ল মাত্র ১০ জনের। এদিন করোনায় মৃতের সংখ্যা আবার বেড়ে ২৫০-র উপরে উঠে গিয়েছে। গতদিন ১০০-য় নেমে গিয়েছিল মৃতের সংখ্যা। তবে সক্রিয়ের সংখ্যা কমে ৪২ হাজারে নেমে গিয়েছে। দৈনিক আক্রান্তের প্রায় দেড়গুণ করোনামুক্ত হয়েছে শুক্রবার।
করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ৪ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৪১৯৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৯,৮৪,২৬১।
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে ১০০-য় নেমে যায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা। তবে তা আবার বেড়ে ২৫০-র উপরে চলে গিয়েছে। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ২৫৫। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১৫,৭৪৫-এ পৌঁছে গিয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৬ হাজার ২০৮ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৪,২৬,৩২৮-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দেড় গুণ এদিন। এদিন করোনা সক্রিয় কমেছে ২২৬৯। পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহার অবশ্য একটু বেড়েছে।
করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। তা অনেকটাই নিয়ন্ত্রণে এলেও উদ্বেগ কিছুতেই কমছে না। এদিন বাড়র মৃতের সংখ্যা। শুধু উদ্বেগের বিষয় কেরলে সংক্রমণ এখনও দেড় হাজারের ঠিক নীচেই। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই। মহারাষ্ট্রের থেকে প্রায় তিণ গুণ সংক্রমণ হয়েছে কেরলে। কেরলে সংক্রমিত হয়েছেন ১৪২৬ জন। সেখানে ৪৫২ জন মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন একদিনে। আর বাংলায় সংক্রমিত হয়েছেন ৯৮ জন।
করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। দৈনিক সংক্রমণে সবার উপরে কেরল। তারপর রয়েছে মহারাষ্ট্র। মোট ১৭৯ কোটি ৭২ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ১৬ লক্ষ ৭৩ হাজার ৫১৫ জন।












Click it and Unblock the Notifications