করোনা মুক্তির পথে দেশ, মৃতের সংখ্যা ৫০-এর নীচে, দৈনিক সংক্রমণ ও সক্রিয়েও স্বস্তি
ভারত সুস্থতার পথে দ্রুত গতিতে এগোচ্ছে করোনা থেকে। করোনার দৈনিক সংক্রমণ তিন হাজারের নীচে যেমন নেমেছে, সবথেকে স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা নেমেছে ৫০-রএর নীচে। তাতেই করোনামুক্তির আভাস পেয়েছে দেশ।
ভারত সুস্থতার পথে দ্রুত গতিতে এগোচ্ছে করোনা থেকে। করোনার দৈনিক সংক্রমণ তিন হাজারের নীচে যেমন নেমেছে, সবথেকে স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা নেমেছে ৫০-রএর নীচে। তাতেই করোনামুক্তির আভাস পেয়েছে দেশ। এই মুহূর্তে ১৩৮ কোটি জনসংখ্যার দেশে আর মাত্র ৩৮ হাজার করোনা সক্রিয় রয়েছেন।

তিনদিন আগেই করোনায় মৃতের সংখ্যা ১০০-য় নেমে যাওয়ার পর ফের ২৫০ ছাড়াতেই শঙ্কা বেড়েছিল। সেই উদ্বেগের দমন হয় পরদিনই। ফের ১০০-র নীচে নামে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যার এই হ্রাস স্বস্তি দিয়েছে দেশবাসীকে। রবিবারের পরসংখ্যানে করোনা সেরে ওঠার লক্ষণ সুস্পষ্ট।
ভারতে করোনার দৈনিক সংক্রমণ রবিবার তিন হাজারের ঠিক উপরেই। গতদিনের তুলনায় করোনা কমল প্রায় ৫০০। করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ৩ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৩১১৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ প্রায় ৪ লক্ষ ৩০ হাজার।
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে ১০০-য় নেমে যায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ৪৭। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১৫,৮৫০-এ পৌঁছে গিয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৫ হাজার ৫৫৯ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৪,৩০,০৭২-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দেড় গুণ এদিন। এদিন করোনা সক্রিয় কমেছে ২৪৯০। পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহারও যথেষ্ট কমেছে।
করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। সেই উদ্বেগ কমিয়ে মৃতের সংখ্যা নেমে এসেছে ৫০-এর নীচে। কেরলে সংক্রমণ এখনও হাজারের উপরেই। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই। মহারাষ্ট্রের থেকে প্রায় তিণ গুণ সংক্রমণ হয়েছে কেরলে। কেরলে সংক্রমিত হয়েছেন ১১৭৫ জন। সেখানে ৩১৮ জন মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন একদিনে। আর বাংলায় সংক্রমিত হয়েছেন ১০৬ জন।
করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। দৈনিক সংক্রমণে সবার উপরে কেরল। তারপর রয়েছে মহারাষ্ট্র। মোট ১৮০ কোটি ১৩ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ২০ লক্ষ ৩১ হাজার ২৭৫ জন।












Click it and Unblock the Notifications