করোনার দৈনিক সংক্রমণ তিন লাখের দোরগোড়ায়, সক্রিয়ের সংখ্যা বাড়ল প্রায় ৯৪ হাজার

করোনার তৃতীয় ঢেউয়ে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা মহামারী ভয়াবহ রূপ নিচ্ছে ফের। বুধবার করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে ৩ লক্ষের দোরগোড়ায়।

করোনার তৃতীয় ঢেউয়ে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা মহামারী ভয়াবহ রূপ নিচ্ছে ফের। বুধবার করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে ৩ লক্ষের দোরগোড়ায়। এদিন সংক্রমণ গতদিনের তুলনায় ১৯ শতাংশ বেশি। প্রায় ৪৫ হাজার বাড়ল করোনার সংক্রমণ। মৃত্যুও সাড়ে চারশো প্রায়। লক্ষাধিক সক্রিয় বাড়ল একদিনে।

করোনার দৈনিক সংক্রমণ প্রায় তিন লক্ষ, সক্রিয় বাড়ল লক্ষাধিক

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ২,৮২,৯৭০ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ৪৪৮৮৯ জন বেশি। করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। দেশে আদতে চলছে 'ডেলমিক্রনে'র জোড়া স্রোত।

করোনার মোট সংক্রমণ ইতিমধ্যে পার করেছে সাড়ে তিন কোটি। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৩,৭৮,৯৬,০১১। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রন আক্রন্তের সংখ্যা মোট ৮৯৬১। এদিন ০.৭৯ শতাংশ বেড়েছে ওমিক্রন। ওই ওমিক্রনের কাঁধে ভর করেই এক লাফে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ২ লক্ষ ৮০ হাজারের উপরে উঠে গিয়েছে। এদিন পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৫.১৩ শতাংশ।

ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। তবে এদিনও দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এদিন বেড়ে প্রায় সাড়ে চারশো। করোনায় মৃতের সংখ্যা গতদিন ৩০২ জন ছিল। করোনার দৈনিক মৃতের সংখ্যা বেড়ে এদিন ৪৪১ হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৭,২২৬-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৫৫,৬৮,৬৭৩-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি যেন ফিরে আসতে চলেছে। সম্প্রতি যেভাবে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা।

ডিসেম্বরের শেষ সপ্তাহেও দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার। সেখান থেকে এদিন সংক্রমণ পৌঁছে গেল ২ লক্ষ ৮২ হাজারে। পজিটিভিটি রেট বেড়ে ১৫.১৩ শতাংশ হয়েছে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার। দেশে মোট ১৫৮ কোটিরও বেশি করোনা ভ্যাকসিন হয়েছে।

করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্রে। করোনার সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্রে। তারপরে রয়েছে কেরালা। পশ্চিমবঙ্গ রয়েছে ৬ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের নিচে রয়েছে উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+