করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, দেশে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ৫ লাখের গণ্ডি

করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। শুক্রবার ভারতে হাজারেরও বেশি মৃত্যু হয়েছে করোনায়। সেইসঙ্গে মোট মৃত্যু ছাড়িয়ে গিয়েছে পাঁচ লাখের গণ্ডি।

করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। শুক্রবার ভারতে হাজারেরও বেশি মৃত্যু হয়েছে করোনায়। সেইসঙ্গে মোট মৃত্যু ছাড়িয়ে গিয়েছে পাঁচ লাখের গণ্ডি। করোনার দৈনিক সংক্রমণ কমে দেড় লাখের নিচে নেমেছে। কিন্তু শঙ্কা বাড়িয়েছে মৃত্যুহার। তবে করোনামুক্তের সংখ্যা সংক্রমণের থেকে প্রায় লক্ষ বেশি, এটাই যা স্বস্তির।

করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, দেশে মৃত্যু ৫ লাখ ছাড়াল

করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ে সাংঘাতিক রূপ নিয়েছে মৃত্যু হার। সংক্রমণের হার কমলেও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে এক মাস অতিক্রান্ত করোনার তৃতীয় ঢেউ। তবে করোনার সংক্রমণ গ্রাফ নিম্নমুখী হয়েছে বর্তমানে। প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হচ্ছিল, সেখানে এদিন দেড় লাখে নেমেছে দৈনিক সংক্রমণ। একইসঙ্গে করোনায় মৃত্ চিন্তা বাড়িয়েছে। ওমিক্রনের হাত ধরে করোনার তৃতীয় ঢেউয়ে মৃত্যু প্রায় সপ্তাহ খানেক ধরে গড়ে হাজার।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১,৪৯,৩৯৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। এদিন মৃত্যু বেড়ে ফের হাজারের উপরে উঠে গিয়েছে। দুদিন আগে ১২০০-র বেশি মৃত্যুসংখ্যা ছিল। সেই তুলনায় কমেছে মৃত্যু। তবে করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে দেড়গুণেরও বেশি এদিন।

করোনার মোট সংক্রমণ চার কোটি ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,১৯,৫০,৫০১। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের কাঁধে ভর করেই এক লাফে করোনার দৈনিক সংক্রমণ উঠে গিয়েছিল ৩ লক্ষের উপরে। এখন তা কমে দেড় লক্ষষ এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ৯.২৭ শতাংশ।

ভারতে করোনার তৃতীয় ঢেউও ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। এদিন আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেশ বেড়েছে। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১০০০-র উপরে ছিল। এদিনও করোনার দৈনিক মৃতের সংখ্যা ১০৭২। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,০০,০৫৫-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,০০,০৫,৫১৪-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে সংক্রমণের গ্রাফ কমলেও, করোনায় মৃত্যুহার বেড়েছে। করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যা স্বস্তি দিলেও বিশেষজ্ঞরা আতঙ্কিত মৃতের সংখ্যা নিয়ে।

এখানে উল্লেখ্য যে, ডিসেম্বরের শেষ সপ্তাহেও দৈনিক সংক্রমণ ছিল মাত্র সাত হাজার। সেখান থেকে জানুয়ারির শেষ সপ্তাহে সংক্রমণ দু'লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল। এখন তা অবশ্য দেড় লাখের নিচে। পজিটিভিটি রেটও ১০-এর নিচে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯। দেশে মোট ১৬৮ কোটি ৪৭ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। কর্নাটক ও মহারাষ্ট্রের থেকে প্রায় তিন গুণ সংক্রমণ হয়েছে কেরলে। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+