দেশে করোনার দ্বিগুণ মুক্তি! দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারে, মৃত ২৫০-র নীচে

দেশ করোনা মুক্তির পথে হাঁটতে শুরু করেছে। দৈনিক সংক্রমণের দ্বিগুণ করোনামুক্তি হল রবিবারও। করোনায় স্বস্তি ফিরছে দেশে। ভারত তৃতীয় ঢেউ কাটিয়ে উঠছে ক্রমশ। দৈনিক সংক্রমণ কমছে, তাল মিলিয়ে কমছে সক্রিয়ের সংখ্যা।

দেশ করোনা মুক্তির পথে হাঁটতে শুরু করেছে। দৈনিক সংক্রমণের দ্বিগুণ করোনামুক্তি হল রবিবারও। করোনায় স্বস্তি ফিরছে দেশে। ভারত তৃতীয় ঢেউ কাটিয়ে উঠছে ক্রমশ। দৈনিক সংক্রমণ কমছে, তাল মিলিয়ে কমছে সক্রিয়ের সংখ্যা। মৃতের সংখ্যাও স্বস্তি দিয়ে নেমে এসেছে ২৫০-য়। শুধু উদ্বেগ জারি কেরলে।

দেশে করোনার দ্বিগুণ মুক্তি! দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারে

ভারতে করোনার দৈনিক সংক্রমণ বুধবার ১০ হাজারের সামান্য উপরে। গতদিনের তুলনায় এক হাজারের বেশি কমল সংক্রমণের সংখ্যা। মৃতের সংখ্যা নামল ২৫০-র নীচে। তবে সক্রিয়ের সংখ্যা কমে ১ লক্ষ ১১ হাজারে নেমে গিয়েছে। দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ করোনামুক্ত হয়েছে রবিবারও।

করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ১০ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১০২৭৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২২,৯০,৯২১।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১২০০-র উপরে ছিল। সেখান থেকে কমে তিনশোর নীচে নেমেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ২৪৩। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১৩,৭৫৬-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ২০ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৯,১৬,১১৭-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দ্বিগুণ এদিন। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ১.২৮ শতাংশ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহারও নিম্নমুখী হয়েছে।

করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। এবারও তাও অনেকটাই নিয়ন্ত্রণে এল। শুধু উদ্বেগ বিষয় কেরলে সংক্রমণ এখনও তিন হাজারের ঊর্ধ্বে। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই। মহারাষ্ট্রের থেকে প্রায় চার গুণ সংক্রমণ হয়েছে কেরলে।

করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। মোট ১৭৭ কোটি ৪৪ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+