ভারতে তৃতীয় ঢেউ প্রশমণে দৈনিক করোনা সংক্রমণ নামল ২০ হাজারে, মৃত্যু বাড়ল দ্বিগুণ

ভারতে তৃতীয় ঢেউ প্রশমণে দৈনিক করোনা সংক্রমণ নামল ২০ হাজারে, মৃত্যু বাড়ল দ্বিগুণ

ভারতে তৃতীয় ঢেউ থেমে গিয়ে দৈনিক করোনা সংক্রমণ হ্রাস পেতে শুরু করেছে। ২০ হাজারের নীচে নেমে গিয়েছে আক্রান্তের সংখ্যা। সক্রিয়ও কমছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু মৃতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ যাচ্ছেই না। দেশে করোনা সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণে আসার ছবি স্পষ্ট হলেও দিন দিন করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার করোনায় মৃত্যু বাড়ল দ্বিগুণ।

ভারতে তৃতীয় ঢেউ প্রশমণে দৈনিক করোনা সংক্রমণ নামল ২০ হাজারে, মৃত্যু বাড়ল দ্বিগুণ

ভারতে করোনার দৈনিক সংক্রমণ রবিবার ২০ হাজারের নীচে নেমে গিয়েছে। গতদিনের তুলনায় প্রায় আড়াই হাজার কম সংক্রমণ হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। গতদিন ৩২৫ জনের মৃত্যু হয়েছলি করোনায়। এদিন সেই সংখ্যাটা বেড়ে হয়েছে পৌনে সাতশো। তবে সক্রিয়ের সংখ্যা কমে ২ লক্ষ ২৫ হাজারের নীচে নেমেছে। দৈনিক আক্রান্তের প্রায় আড়াই গুণ করোনামুক্ত হয়েছে রবিবার।

করোনা মহামারীর তৃতীয় ঢেউ স্তিমিত হলেও দেশে মৃত্যমিছিল অব্যাহতই রয়েছে। করোনা সংক্রমণ কমলেও করোনার বিগত দুই ঢেউয়ের থেকে এবার দৈনিক মৃতের সংখ্যা বহুল পরিমাণে বেশি। প্রায় দু-মাস যাবৎ করোনার তৃতীয় ঢেউ জারি ছিল। তাতে দৈনিক মৃত্যু শিখরে পৌঁছেছিল এবার। সেই ধারা এখনও অব্যাহত।

করোনার সংক্রমণ গ্রাফ নিম্নমুখী হয়েছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ২০ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১৯৯৬৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৮,২২,৪৭৩।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১২০০-র উপরে ছিল। সেখান থেকে কমে গতদিনে ৩২৫-এ নামলেও এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ৬৭৩। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১১,৯০৩-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৪৮ হাজার ৮৪৭ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২০,৮৬,৩৮৩-এ। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় আড়াই গুণ এদিন। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ১.৬৮ শতাংশ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়েছে। তবে করোনায় মৃত্যুহার অব্যাহত।

করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। তাও অব্যাহত রয়েছে। দেশে মোট ১৭৫ কোটি ৩৭ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। মহারাষ্ট্রের থেকে প্রায় চার গুণ সংক্রমণ হয়েছে কেরলে। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+