করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী বাংলায়, শহর ছাড়িয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে সংক্রমণ
করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে বাংলায়। কলকাতা শহর ছাড়িয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বিশেষ করে কলকাতা সংলগ্ন চার জেলায় করোনার প্রভাব বাড়ছে।
করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে বাংলায়। কলকাতা শহর ছাড়িয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বিশেষ করে কলকাতা সংলগ্ন চার জেলায় করোনার প্রভাব বাড়ছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণও প্রথম থেকে তালমিলিয়ে বাড়ছে। এখন আবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির সংক্রমণও বাড়ছে ধারাবাহিকভাবে। এদিন টেস্টিং প্রায় একই থাকল, সংক্রমণ বাড়ল। ফলে বাড়ল সংক্রমণের হারও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৩০৭। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.১২ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৩১ জন। এদিন ৩১ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৮৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭২ হাজার ৭১১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৯৫ হাজার ৫১৫। ১৫৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৮৮৩৯। এদিন টেস্টিং হয়েছে ৪১১৯৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১২ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২৬৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লক্ষ ৩৬ হাজার ৭৯০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৮৭ হাজার ৪৭৪ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৯৭০ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৯৭ লক্ষ ২৯ হাজার ২৬৯ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৭০১ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৫৩২১। এদিন ২১৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩১১০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৪ জন বেড়ে হয়েছে ১০১৭৮৮। হাওড়ায় আক্রান্ত ৯৯৫৭৫। এদিন আক্রান্ত হয়েছেন ৭১ জন। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ৮৭১২৭ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১৫০-এর উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সংক্রমণ ৭০-এর উপরে। বাকি ১৮ জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৬ জেলায় ১০ বা ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৯ জন।












Click it and Unblock the Notifications