করোনার দৈনিক সংক্রমণ বাড়লেও কমল সক্রিয়, দেশে স্বস্তি তৃতীয় ওয়েভের মধ্যেও
করোনায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশে। মঙ্গলবারের তুলনায় বুধবারের করোনা বুলেটিনে করোনা আক্রান্ত বেড়েছে প্রায় সাড়ে ছ-হাজার। মঙ্গলবার করোনা আক্রান্ত ছিল ৩১,২২২ জন। এদিন ৩৭৮৭৫ জন সংক্রমিত হয়েছেন।
করোনায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশে। মঙ্গলবারের তুলনায় বুধবারের করোনা বুলেঠিন করোনা আক্রান্ত বেড়েছে প্রায় সাড়ে ছ-হাজার। মঙ্গলবার করোনা আক্রান্ত ছিল ৩১,২২২ জন। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিনে জানানো হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৭৮৭৫ জন সংক্রমিত হয়েছেন। করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮।

এদিন করোনা মুক্ত হয়েছেন ৩৯১১৪ জন। একদিনে করোনায় মৃতের সংখ্যা ৩৬৯। এখনও সক্রিয় রয়েছেন ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৫১ জন। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪১ হাজার ৪১১। মোট করোনা ভ্যাকসিন হয়েছে ৭০ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ১৮। গত ২৪ ঘণ্টায় ৭৮ লক্ষ ৪৭ হাজার ৬২৫ জনের ভ্যাকসিন হয়েছে।
করোনার জেরে দেশে হু হু করে বাড়তে শুরু করেছিল আক্রান্তের সংখ্যা। এদিকে, কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যাই ছিল সিংহভাগ। যা দেশের দৈনিক করোনা আক্রান্তের বাড়বৃদ্ধিতে বড় প্রভাব ফেলেছিল। গত কয়েকদিনে যেখানে কেরলে ৩০ হাজারের ওপর করোনায় দৈনিক আক্রান্ত ছিল,সেখানে ৪৫ হাজারের আশপাশে ঘোরাফেরা করছিল দেশের সার্বিক দৈনিক আক্রান্তের সংখ্যার পরিসংখ্যান। সেই নিরিখে এদিনও স্বস্তির ছবি বলবৎ রইল।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনার তৃতীয় ঢেউ প্রবেশ করে গিয়েছে। আর লকদিন ধরেই কেরলের সংক্রমণ যেভাবে বাড়ছিল, তাতে তৃতীয় ওয়েভের আগমন বার্তা অনুভব করা যাচ্ছিল। দেশের স্বাস্থ্যমন্ত্রক তা ঘোষণা করে দেওয়ার পর দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলিতে বাড়ছিল উদ্বেগ। তবে বিগত দুদিনের পরিসংখ্যানে খানিক স্বস্তির ছবিই মিলেছে।
মঙ্গলবার দেশে আক্রান্ত হয়েছিলেন ৩১,২২২ জন। সুস্থ হয়েছিলেন ৪২,৯২৪ জন। নিম্নমুখী দৈনিক সংক্রমণ আর বেশি সুস্থতার সংখ্যায় স্বস্তি ফিরেছিল। এদিন আক্রান্তের সংখ্যা একটু বৃদ্ধি ও করোনামুক্তের সংখ্যা একটু হ্রাস সত্ত্বেও উদ্বেগ যে কমেছে তা বলাই যায়। শেষ ২৪ ঘণ্টায় কেরলেও করোনা আক্রান্তের সংখ্যা কমে ২০ হাজারের কাছাকাছি রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু ৩৬৯। মৃতের সংখ্যাও মঙ্গলবারের তুলনায় বেশি। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ২৯০ জনের। দেশে এখন সক্রিয়ের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬ জন। মঙ্গলবার ছিল ৩,৯২,৮৬৪ জন। হাজার দেড়েক কমেছে করোনা সংক্রমণ। করোনার সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও সক্রিয়ের সংখ্যা কমায় স্বস্তি ফিরেছে।












Click it and Unblock the Notifications